১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

সদ্য সংবাদ

ধামরাইয়ে বজ্রপাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কেস্টি নওগাঁও গ্রামের ধনু মিয়ার মেয়ে শেফালী আক্তার (৪০) বাড়ির পাশের জমিতে ছাগল আনতে যান। এ সময় ওই নারী বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন গিয়ে মৃত শেফালীকে উদ্ধার করে। প্রায় একই সময়ে উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাজিব (১৫) মাঠে ...

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: পেরুর সাথে গোলশূন্য ড্র করে মহাবিপদে পড়ে গেছে আর্জেন্টিনা। তাদের আগামী বছরের বিশ্বকাপে খেলা পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে গেছে। এখন খেলা আর না খেলা বলতে গেলে তাদের হাতেই নেই। দক্ষিণ আমেরিকা থেকে চারটি দলের সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার কথা। পঞ্চম দলটি খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লে-অফের মাধ্যমে। কিন্তু পেরুর সাথে ড্র করার পর আর্জেন্টিনা এখন ৬ নম্বরে রয়েছে। এই অবস্থা ...

ঘূর্ণঝড়ে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার তিন দেশ কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন। এসব দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘূর্ণঝড়ের কারণে সৃষ্টি হওয়া অতিবৃষ্টিতে ভূমিধস ও বন্যা শুরু হয়েছে। এতে ভেঙে গেছে সেতু, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ন্যাটের আঘাতে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কোস্টারিকায় ...

কুষ্টিয়ায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভলশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আসাদুল হক সরকার (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা। আহতদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরপুর ...

হঠাৎ ওয়ানডে দলে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: ইদানীং বাংলাদেশের ক্রিকেটের এক আলোচিত নাম মুমিনুল হক। সেটা যত না পারফরম্যান্সের জন্য, তার চেয়ে অনেক বেশি বিতর্কিত ঘটনার জন্য! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন না। কিন্তু দল ঘোষণার পর বিতর্কের ঝড় উঠলে ২৪ ঘণ্টার মধ্যে তিনি ঢুকে যান দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সময় আবার একই ঘটনা। বৃহস্পতিবার বিকেল চারটায় ঘোষিত ১৫ জনের ...

বাঞ্ছারামপুরে ইউএনওর মত বিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্প্রতিবার নবাগত নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলমগীর হোসেনের যোগদান উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম । বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, মিন্টুরঞ্জন সাহা, পৌর মেয়র খলিলুর রহমান ...

রোহিঙ্গাদের নিয়ে অবৈধ ব্যবসা করলে ছাড় নেই: বেনজির

 নিজস্ব প্রতিবেদক:  র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘রোহিঙ্গারা নির্যাতিত। তাদের নিয়ে যদি কেউ অবৈধ ব্যবসা ও অপরাধ করে তাদের আমরা ছাড় দেব না। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিন র‌্যাবের ডিজি আরও বলেন, ‘মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় কাজ করবে ...

স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ: গ্রেপ্তার ৮

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে প্রায় চার ঘণ্টা ধরে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বটতলা-কার্তিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাকারে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূ রাতেই থানায় এ নিয়ে অভিযোগ দেয়। এরপর গতকাল ভোরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। ...

রোববার শহীদ মিনারে অধিভুক্ত ৭ কলেজের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করবে রোববার সকাল ৯টায়।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন থেকে অধিভুক্ত কলেজে শিক্ষার্থীদের হয়ে পাঁচটি দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো- এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে ...

এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন। দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসন ...