রংপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলকারী গুরুত্বপূর্ণ পাঁচ প্রার্থীর মধ্যে সবচেয়ে ঋণ বেশি বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলার। আর বার্ষিক আয় বেশি করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার বার্ষিক আয় সবচেয়ে কম। এরশাদের ভাতিজা মেয়র প্রার্থী আসিফ শাহরিয়ারের ব্যাংকঋণ না থাকলেও ব্যক্তিগত ঋণ আছে ১০ লাখ টাকা। আর অপর প্রার্থী ...
সদ্য সংবাদ
ঘরে বসেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে : রওশন
নিজস্ব প্রতিবেদক: বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ঘরে বসেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। এগুলো কারা দেখবে? তাদের নিরাপত্তা দেবে কে? স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী দিবসের ভাষণে তিনি এ কথা বলেন। রওশন এরশাদ সংসদকে জানান, গত পাঁচ বছরে ৫২৯ জন গুম হয়েছেন। তাদের কারা কেন গুম করেছিল এ ...
প্রবৃদ্ধি অর্জনে অনুকরণীয় মডেল বাংলাদেশ: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের গৃহিত উদ্যোগ ও কৌশল স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় মডেল হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে ৭.২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃহস্পতিবার অস্ট্রিয়া সফররত শিল্পমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৭ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে দু’দিনব্যাপী এ সম্মেলন ...
জাবিতে ফের ভর্তি হতে এসে আটক ৪
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি হতে এসে ৭ শিক্ষার্থীসহ মোট ২১ ভর্তিচ্ছুকে জালিয়াতির অভিযোগে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ভাইভা দিতে আসলে আটক করা হয় ১৪ জনকে। সবশেষ বৃহস্পতিবার ভর্তি হতে আসা ৪ শিক্ষার্থীকে আটক করে কর্তৃপক্ষ।তারা সকলেই কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ভর্তি হতে আসেছিল। বিভাগীয় শিক্ষক তাদের হাতের লেখা যাচাই করলে প্রক্সির বিষয়টি ধরা ...
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
হবিগঞ্জ প্রতিবেদক: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের উলুকান্দি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উল্লেখিত স্থানে ঢাকাগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস মোটরসাইকেলটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় নুরপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা ময়না মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর ...
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর হরতাল
নিজস্ব প্রতিবেদক: আবারো খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৫ পয়সা বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০শে নভেম্বর বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালন করবে দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো। আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক চন্দন সিদ্ধান্ত স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ৩০শে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ...
আসিফ নজরুলের বিরুদ্ধে নৌমন্ত্রীর ভাইয়ের মামলা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে ‘লস্কর’ নিয়োগ নিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাদারীপুর আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেছেন নৌ-মন্ত্রীর চাচাতো ভাই ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য ফারুক খান। মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ...
বিশ্বসাহিত্য কেন্দ্র অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে চাকরি
অনলাইন ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষা, সংস্কৃতি ও সাংগঠনিক কাজে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। ৩০ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র নির্বাহী, বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, প্রার্থীর ...
নেত্রকোনায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
নেত্রকোনা প্রতিবেদক: জমি নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের মোগলহাট্টা গ্রামের আবুল মনসুর (২৬) নামে এক যুবককে হত্যার দায়ে আসামি মো. রুবেল মিয়াকে (২৭) মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া মোগলহাট্টা গ্রামের মো. হেলিম ওরফে সিন্দু ...
চট্টগ্রামে ইয়াবাসহ নারী আটক
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মাস্টারপোলের খেজুরতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৫২ পিস ইয়াবাসহ বিউটি আকতার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ তাকে আটক করা হয়। বিউটি কুমিল্লার মুরাদনগর থানার কাজিয়াতুল এলাকার আমির হোসেনের স্ত্রী। বাকলিয়া থানার এএসআই মাধব মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খেজুরতলীর একটি কলোনিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিউটি আকতারকে ৩৫২ পিস ইয়াবাসহ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর