নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার পর এখনো এ পদে কাউকে নিয়োগ দেননি রাষ্ট্রপতি। অথচ তার আগেই আপিল বিভাগ নতুন ...
সদ্য সংবাদ
প্রশ্নবিদ্ধ পাবলিক পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। এখন পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতেও ভুলভ্রান্তি হচ্ছে। পরীক্ষার হলে দেখাদেখি, শিক্ষকদের পক্ষ থেকে উত্তর বলে দেওয়া এবং পরীক্ষার আগমুহূর্তে কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাগুলো এত দিন চার দেয়ালের মধ্যে ঘটে আসছিল। এখন সামাজিক গণমাধ্যমসহ ছাত্রাবাসে ঢাকঢোল পিটিয়ে প্রশ্নপত্র কেনাবেচা হচ্ছে। দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষার সংখ্যা একদিকে বেড়েছে, ...
ঢাকার বাতাস দূষিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাতাসের প্রতিদিনকার চিত্র পাওয়া যায় পরিবেশ অধিদপ্তর থেকে। সরকারের এই সংস্থা রাজধানীর তিনটি স্থানে বায়ুদূষণ পরিমাপের যন্ত্র বসিয়েছে। সেখান থেকে পাওয়া উপাত্তে দেখা যাচ্ছে, গতকাল বুধবার ঢাকার বায়ুমানের সূচক ছিল ২৬৯। পরিবেশ অধিদপ্তরের মান অনুযায়ী, এটি এখন লাল ক্যাটাগরির। অর্থাৎ স্বাস্থ্যের জন্য তা ‘মারাত্মক ক্ষতিকর’। বায়ুতে ক্ষুদ্র বস্তুকণা ও চার ধরনের গ্যাসীয় পদার্থ পরিমাপ করে এ সূচক ...
সিটিং সার্ভিস বন্ধসহ ৮ দফা দাবিতে যাত্রীঅধিকার আন্দোলনের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যাত্রী অধিকার আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লিখিত বক্তব্যে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, নগরবাসীর চাহিদার বিবেচনায় চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু ...
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক: প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে অবশেষে বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর আবদুল হাই বাচ্চুকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যদিয়ে অনুসন্ধান শুরুর প্রায় ...
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা স্মারক সই
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এ সমঝোতা স্মারক সই সম্পন্ন হয়। তবে, চুক্তির মধ্যে কোন কোন বিষয় স্থান পেয়েছে সেটা উল্লেখ করেন নি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। বাংলাদেশে এসে এসব বলবেন বলেও জানান তিনি। দৈনিকদেশজনতা/ আই সি
দ্বিতীয় দিনের মতো বক্তব্য উপস্থাপন করেছেন : বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাৎ করিনি। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে এ দাবি করেন তিনি। আজ এ মামলায় ষষ্ঠ দিনের মতো বক্তব্য উপস্থাপন করছেন বিএনপি নেত্রী। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও আদালতে হাজিরা দেবেন। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে ...
জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন আগামীকাল
আন্তর্জাতিক ডেস্ক: মুগাবে শাসনের অবসানের পর নতুন গণতন্ত্রের বিকাশ এবং কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন জিম্বাবুয়ের নতুন নেতা এমারসন নানগাগওয়া। খবর বিবিসির। আগামী শুক্রবারই তিনি দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম। দেশে ফিরে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি ধন্যবাদ দেন সেনাবাহিনীকে এবং সকলের সহযোগিতার আহ্বান জানান। দক্ষিণ আফ্রিকায় আত্মগোপন শেষে বুধবার দেশে ফিরে রাজধানী হারারেতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় ...
সিরিয়ায় সন্ত্রাসীদের চিরতরে ধ্বংসে কাজ করবে তিন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের অংশগ্রহণে কৃষ্ণসাগরের উপকূলবর্তী সোচি শহরে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিন দেশের প্রেসিডেন্ট। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার আহ্বান জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিবৃতিতে সই করার ...
ট্রাম্পের বক্তব্য মারাত্মক উস্কানিমূলক :উ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। ট্রাম্পের বক্তব্যকে ‘মারাত্মক উস্কানিমূলক’ বলে দাবি করেছে উত্তর কোরিয়া। আজ বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে পার্স টুডে, নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের যে সিদ্ধান্ত নিয়েছে তা যে যথার্থ ছিল ট্রাম্পের বক্তব্য তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর