নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজলা বিলে ড্রেজার দিয়ে মাটি ও বালু ভরাট কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে ওই বিলের কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় জারি করা চূড়ান্ত রুলের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ...
সদ্য সংবাদ
পরিবহন ধর্মঘটে বিপাকে হিলি স্থলবন্দর দিয়ে আসা যাত্রীরা
দিনাজপুর প্রতিনিধি: হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর থেকে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্ট যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন। তবে বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন চালু রয়েছে। এদিকে, বিকল্প পন্থায় হিলি-বগুড়া, হিলি-জয়পুরহাট ...
টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আজ ২৩ নভেম্বর ভোর থেকে শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া, জালিয়াপাড়া, পশ্চিমপাড়াসহ আরো কয়েকটি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গা ঢুকেছে। টেকনাফ থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন সকাল থেকে ৬০ জন রোহিঙ্গা নারী পুরষকে তালিকাভুক্ত করেছেন। পরে তাদের ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া বৃহস্পতিবার দু দফায় নাফনদী ...
বিদ্যুতের দাম বাড়ল ৩৫ পয়সা, ডিসেম্বর থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য গড়ে ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। আগামী ডিসেম্বর মাস থেকে এই মূল্য কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৬) ধারা মোতাবেক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার প্রায় ১৫ শতাংশ বৃদ্ধির জন্য কমিশনে আবেদন করে। ...
অ্যাশেজের প্রথম দিনে ইংল্যান্ডের ধীরগতির ব্যাটিং
স্পোর্টস ডেস্ক: ব্রিজবেনে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে কিছুটা আশাভঙ্গই হতে হয়েছে। অস্ট্রেলিয়া তিন গতিতারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড সেভাবে টলাতে পারেননি ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। যদিও সেট ব্যাটসম্যানদের তুলে নিয়েছেন তারা। বৃহস্পতিবার প্রথম দিনে বৃষ্টি একবার বাগড়া দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৮০.৩ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তুলেছে ইংল্যান্ড। এই টি-টুয়েন্টির যুগে রানরেট ...
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ জাটকাসহ ৪ জেলে আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মতিরহাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশসহ ৪ জেলেকে আটক করছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার সকালে নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাছ ধরার ৩টি ট্রলারও জব্দ করা হয়েছে। আটক জেলেরা হচ্ছেন- মো. সাদেক হোসেন, ফারুক হোসেন, জাকির হোসেন ও মো. মমিন উল্লাহ। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর কোস্টগার্ড ...
তুরস্কে হালাল এক্সপো ও ওয়ার্ল্ড হালাল সামিট শুরু
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৫ম হালাল এক্সপো এবং ওয়ার্ল্ড হালাল সামিট-২০১৭। এতে ইসলামিক আইন অনুসারে হালাল খাদ্য, ইসলামিক ফিন্যান্স, হালাল পর্যটন, ইসলামিক কাপড়, হালাল ঔষধ, হালাল কেমিস্ট্রি, হালাল কসমেটিকস, হালাল প্যাকেজিং, হালাল লজিস্টিক বিষয়ের ওপর পণ্য ও দ্রব্য সামগ্রী প্রদর্শন করা হবে। হালাল এক্সপো ও ওয়ার্ল্ড হালাল সামিট চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ওআইসিভুক্ত ৫৭ দেশের ১৫০টি ...
ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের মানুষের
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মাপাড়ের বাসিন্দারা ডাকাত আতঙ্কে গত কয়েকদিন ধরে রাত জেগে পাহারা দিয়ে চলেছেন। এতে নির্ঘুম রাত কাটাচ্ছেন উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। উপাজেলা পদ্মা পারের বসতিরা প্রতিদিন রাত ১১টার পর থেকে ভোররাত পর্যন্ত লাঠিসোটা, ঢাল সরকি নিয়ে দলবদ্ধভাবে পাহারা দিয়ে চলেছেন নিভৃত পল্লীর বিভিন্ন মেঠোপথ। এছাড়া টর্চ লাইটের ফ্লাসের আলোয় পদ্মার পাড় দেখতে দেখতে এবং ...
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল
বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের একাডেমিক ভবনের হলরুমে ‘খ’ ইউনিটের ৫৩০টি আসনের বিপরীতে ৪ হাজার ৫শ’ ৩৪জন এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একই হলে ‘গ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে ৪ হাজার ৭শ’ ২০জন পরীক্ষার্থী ভর্তি ...
বগুড়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় রাহেল মিয়া (২৪) নামে এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বালু ব্যবসার পাশাপাশি রাহেল মিয়া স্যানিটারি মিস্ত্রির কাজও করতো। তিনি সদর উপজেলার সাবগ্রাম শঠিবাড়ি এলাকার মোহাম্মাদ আলীর ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বগুড়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর