নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের আমানত ও ঋণের সুদহারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের নিচে রাখার নির্দেশনা থাকলেও বেশ কয়েকটি ব্যাংক ধারাবাহিকভাবেই তা মানছে না। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, আক্টোবর মাস শেষে ১০টি ব্যাংকের স্প্রেড ৫ শতাংশের বেশি রয়েছে। প্রতিবেদনে উল্লে করা হয়েছে, এবারের তালিকায় রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংক স্পেড সীমা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নামিয়ে এনেছে। তবে বিদেশি ৫টি ও ...
সদ্য সংবাদ
২ মামলায় বেগম খালেদা জিয়ার জামিন
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক ড. আখতারুজ্জামান তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে অস্থায়ী জামিনে থাকা বেগম খালেদা জিয়ার ...
আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন তিনি। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার ৫৪তম মৃত্যুবার্ষিকী । ১৯৬৩ সালের এই দিনে লেবাননে বৈরুতের একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান। সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মহান এই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কোরআনখানি, ...
আজ দুপুরে কুমিল্লার মুখোমুখি হবে খুলনা টাইটান্স
স্পোর্টস ডেস্ক: দুই দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে সুপার ফোর নিশ্চিত করা দল দুটির নাম- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। লিগ পর্ব প্রায় শেষের দিকে। সেরা চারের লড়াই শুরুর আগে বাকী মাত্র চার ম্যাচ। যার একটিতে মঙ্গলবার দুপুরে মুখোমুখি হতে যাচ্ছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা ...
লেকহেড গ্রামার স্কুল খুলবে ১ সপ্তাহ পর : সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক: আরও সাত দিন বন্ধ থাকবে রাজধানীর লেকহেড গ্রামার স্কুল। এরপরই খুলবে স্কুলটি। স্কুল পরিচালনার জন্য এই সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির দায়িত্ব পালনকারী বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। স্কুল পক্ষের আইনজীবী এ এফ হাসান আরিফ গণমাধ্যমকে এ তথ্য জানান। স্কুলের ...
রাহুল গান্ধীই হচ্ছেন কংগ্রেসের সভাপতি
আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ বছর সহ–সভাপতি হিসেবে মায়ের অধীনে শিক্ষানবিশ থাকার পর রাহুল গান্ধী হতে চলেছেন কংগ্রেস সভাপতি। সোমবার বেলা ১১টার দিকে দলের শীর্ষ নেতার উপস্থিতিতে সভাপতি পদের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন রাহুল। দলের অন্য কোনও নেতা সভাপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেননি। অতএব মনোনয়নপত্র পরীক্ষার পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের পরবর্তী সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম। ভারতের আজকাল ...
৬ মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা মার্কিন সুপ্রিম কোর্টে অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক: ছয়টি মুসলিম দেশের ওপর জারি করা ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞাকে দেশটির সুপ্রিম কোর্ট অনুমোদন দিতে সম্মত হয়েছে। তবে শর্ত হল, এ বিষয়ে নিম্ন আদালত থেকে আইনি বৈধতা আসতে হবে।দেশগুলো হল— চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন। বিবিসি বাংলার খবরে বলা হয়, আপিল বিভাগের নয়জন বিচারকের মধ্যে সাতজন একমত হন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়টি মুসলিম দেশের ওপর ...
১১ মাসে ১৬২ কোটি টাকার মালামাল আটক বিজিবির
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজার ১৬২ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ১৯৯ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই প্রায় সাড়ে ৬২ কোটি টাকার মালামাল জব্দ করা হয়। সোমবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিবি সদস্যরা গত ...
ইয়াবাসহ ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর আবু বক্কার আটক
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলায় ইয়াবাসহ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ঘনিষ্ঠ সহচর এবং মুলাডুলি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মালিথাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর নতুনহাট গোলচত্বর এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। মাদক ব্যবসায়ী ওই কৃষক লীগ নেতার সঙ্গে থাকা দুলাল শেখ নামের আরেক মাদক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ। তাদের ...
সোনালী ব্যাংকের কেটে নেয়া অর্থ ফেরত পাবে না : বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে কেটে নেয়া ৬৬৭ কোটি টাকা ফেরত দেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবিরের সঙ্গে সোনালীর পরিচালনা পর্ষদ সদস্যদের বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুলের নেতৃত্বে ব্যাংকটির পর্ষদের সদস্য ও এমডি ওবায়েদউল্লাহ আল মাসুদ অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর