নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র উদ্যোক্তাদের মার্কেট সিস্টেমের সঙ্গে টেকসইভাবে সংযুক্তকরণের গুরুত্ব অপরিসীম। দেশের বিদ্যমান উদ্যোগ বিকাশ সহায়ক নীতিসমূহের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ বিকাশে এটি ব্যাপক ভুমিকা রাখবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এডজ কনসালটিং লিমিটেডের যৌথ উদ্যোগে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সোমবার পিকেএসএফ ভবন এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ কর্মশালায় প্রধান ...
সদ্য সংবাদ
হুতি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় সশস্ত্র হুতি বিদ্রোহী যোদ্ধাদের হামলায় নিহত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। সোমবার হুতি বিদ্রোহীরা হামলা চালিয়ে তার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বলে ইরানি ও সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল সালেহ’র দল পিপলস কংগ্রেস পার্টির বরাত দিয়ে জানিয়েছে, স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন সালেহ। সামাজিক যোগাযোগমাধ্যমে হুতি বিদ্রোহীদের প্রচারিত একটি ভিডিওতে দেখা ...
সীতাকুণ্ডে মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সেনা সদস্যদের স্মরণে সীতাকুণ্ড পৌরসভার গজারিয়া দিঘীর পাড়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় গজারিয়া দিঘীর পাড়ে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রধান দীপক রঞ্জন অধিকারীর সভাপতিত্বে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে জেলা পরিষদের চেয়াম্যান এমএ সালাম ও চট্টগ্রাম ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব শুভাষিস সিনহা। সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আলিম উল্লাহ জানান, ওই যুদ্ধে শতাধিক ...
সতেরো হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বাগেরহাট প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে সতেরো হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার উত্তর সোনাখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমান উদ্দিন মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তারা হলেন- উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মো. আব্দুল জব্বার শেখের ছেলে শামীম শেখ (৩৭) ...
৩৫ হাজার করদাতা পাবেন ‘ভ্যাট অনার কার্ড’
নিজস্ব প্রতিবেদক: ইনকাম ট্যাক্স আইডি কার্ডে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার নিয়মিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী করদাতাদের ‘ভ্যাট সম্মাননা কার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে এই কার্ড প্রদান করা হবে। প্রাথমিকভাবে ৩৫ হাজার করদাতাকে সম্মাননা কার্ড দেওয়া হবে। মূলত ভ্যাট প্রদানে উৎসাহ দিতে এই কার্ডের প্রবর্তন করছে এনবিআর। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান ...
‘প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার এডিপি বাস্তবায়নে রেকর্ড হবে’
নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিবাদল না হলে চলতি (২০১৭-১৮) অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে রেকর্ড সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিবাদল না হলে এ বছর এক লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকার এডিপির যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অবধারিতভাবে অর্জিত হবে। আগে অর্থের অভাব ছিল। এখন সেটা ...
মহাসড়কে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ২১ জনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।সোমবার (৪ ডিসেম্বর) দিনভর এই অভিযান পরিচালিত হয়। হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, হাইওয়ে পুলিশ সোমবার কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬৮ কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল, ২টি ...
দ্বিতীয় ইনিংসে বিপদে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২২৭ রানে অলআউট করে প্রতিপক্ষকে ফলো-অনে না পাঠিয়ে ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে বিপদেই পড়েছে স্বাগতিকরা। স্কোরবোর্ডে ৫৩ রান উঠতেই ৪ উইকেট হারিয়ে বসেছে অস্ট্রেলিয়া। তাই অস্বস্তি নিয়েই তৃতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে তাদের। তবে প্রথম ইনংসে ভাল লিড থাকায় ৬ উইকেট হাতে নিয়ে ২৬৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। শন মার্শের অপরাজিত ...
চলে গেলেন বিখ্যাত অভিনেতা শশী কাপুর
নিজস্ব প্রতিবেদক: ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর।সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। কিডনির সমস্যা ছিল অভিনেতার। বারবার ডায়ালিসিস করতে হত তাঁকে। কাপুর পরিবারের জন্ম। সেই সুবাদেই অভিনয় জগতে আসা। তবে কেবল পারিবারিক ঐতিহ্য নয় নিজের অভিনয়ের জোরেই ...
প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রতিবন্ধীরা এগিয়ে যাচ্ছেন: ঢাবি উপাচার্য
অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সার্বক্ষণিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রতিবন্ধীরা সামনে এগিয়ে যাচ্ছেন, আসলে তারাই সবচেয়ে বেশি সক্ষম মানুষ। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিইউপিডিএফ)-এর উদ্যোগে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর