১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৮

সদ্য সংবাদ

ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে তিন স্বাধীনতাকামী নিহত

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  ভারতের কাশ্মিরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অমরনাথ তীর্থ যাত্রীদের ওপর হামলার ঘটনায় জড়িত লস্কর-ই-তায়েবার তিন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। একজন ওই এলাকা থেকে তখন পালিয়ে গেলেও, তাকে পরে অনন্তনাগের মেটার্নিটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। গুলিতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কাশ্মির পুলিশ জানায়, গতকাল সোমবার বিকালে শ্রীনগর জাতীয় সড়কের ওপর কাজিগুন্দ এলাকায় শ্রীনগরগামী সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য ...

চ্যালেঞ্জ নিয়েই দুর্গম কঙ্গো মিশনে দুই নারী পাইলট

নিজস্ব প্রতিবেদক: পিছিয়ে নেই নারীরা। সবক্ষেত্রেই পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছে সমানতালে। যুগের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলছেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার তারা যোগ দিবেন দুঃসাহসিক কাজে। শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণ করবেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। এতদিন এ কাজে পুরুষরা সফলতার গল্প বুনেছেন। কুড়িয়েছেন প্রশংসা। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রেখেছেন অগ্রণী ভূমিকা। এবার তার সঙ্গে যোগ ...

সৌদি যুবরাজের গোপন সমঝোতায় ট্রাম্পের জামাতার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন ও ইসরাইলে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও পরামর্শক জ্যারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। কিন্তু এই বৈঠকের কথা জানেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সৌদি আরবসহ কয়েকটি দেশের অর্থায়নে এই রাষ্ট্র পরিচালিত হবে বলে কুশনার-মোহাম্মদ বিন সালমানের ‘গোপন বৈঠকে’ আলোচনা হয়েছে। তিনটি সূত্রকে উদ্ধৃত করে এমনটা দাবি করেছে মার্কিন ...

তদন্তকারী কর্মকর্তা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: ভাবমূর্তি ক্ষুন্য করতেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদী ও তদন্তকারী কর্মকর্তা মনগড়া সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনে শেষ দিনের বক্তব্য প্রদানকালে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, আমাকে রাজনীতি থেকে দূরে রাখার অপপ্রয়াস হিসেবে অনুমান নির্ভর ...

২০১৭ সালের তৃতীয়বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের তৃতীয়বর্ষ অনার্স পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) আবেদন ফরম পূরণ অনলাইনে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন। তথ্যমতে, আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা তাদের ফরম পূরণের কাজ শুরু করতে পারবেন। এটি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ফরম পূরণসহ ...

টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস। দুপুর ১টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস এবং রংপুর রাইডার্স। অদ্যাবধি সবার ওপরে আছে তামিম ইকবালের কুমিল্লা। তারপরে আছে সাকিব আল হাসানের ঢাকা। ...

যুক্তফ্রণ্ট গণতন্ত্রের সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদক: বিকল্পধারাসহ বেশ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত নতুন জোট যুক্তফ্রন্টকে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন। এসময় দিনটি উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানায়। ওবায়দুল কাদের বলেন, “নতুন ...

৩৫০০ কোটিতে প্রস্তুত বিশ্বকাপের ফাইনাল মঞ্চ

স্পোর্টস ডেস্ক: ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা ফয়সালা। ইতোমধ্যে বিশ্বকাপের সবগুলো স্টেডিয়াম প্রস্তুত করে ফেলেছে রুশ সরকার। ১২টি স্টেডিয়ামের মধ্যে অনেকের নজর কেড়েছে বিশ্বকাপের ফাইনাল মঞ্চ ...

রসিকে বিএনপি প্রার্থী বাবলার গণসংযোগ শুরু

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাওছার জামান বাবলা। তিনি  মঙ্গলবার সকালে নিজ এলাকা মাহিগঞ্জের সাতমাথা থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন। বিভিন্ন দোকানপাট ও রাস্তার সাধারণ মানুষের সাথে করমর্দন ও কোলাকুলির মাধ্যমে ভোট ও দোয়া চাইছেন তিনি। গণসংযোগের মাঝে তিনি সাংবাদিকদের জানান, এখন থেকেই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতারা ...

সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় : বাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বেসরকারি পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজারস্থ ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ভাড়া দেয়াকে কেন্দ্র করে লাব্বাইক ...