১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৫২

সদ্য সংবাদ

তৃতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হুমকি উত্তর কোরিয়া

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  উত্তর কোরিয়াই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি বলে সম্প্রতি জানালেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার। তবে উত্তর কোরিয়াকে রুখার ক্ষেত্রে সামরিক সংঘাতকেই একমাত্র পথ বলে মানতে নারাজ তিনি। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া- যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া যদিও কোন রকম আলোচনাতে যেতে চাইছে না। গত বুধবার ...

রাজধানীতে জেএমবির এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে নূর আজম সিদ্দিক ওরফে ইয়াছির (৩৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও জিহাদী লিফলেট জব্দ করা হয়েছে বলে জানা ...

সাবেক ফুটবলার আমিনুল ইসলাম আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা তিনটার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছ থেকে তাকে আটক করা হয়। প্রিজন ভ্যানে থাকাবস্থায় আমিনুল ইসলাম নিজেই আটকের কথা সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, গোয়েন্দা পুলিশ আটক করে আমাকে প্রিজন ভ্যানে রেখেছে। দৈনিক দেশজনতা /এমএইচ

সূচক ও লেনদেনে বিপরীত চিত্র

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে গত কয়েক দিন ধরে সূচক ও লেনদেনে বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সূচক বাড়লে লেনদেন কমছে, আবার লেনদেন বাড়লে সূচক কমছে। আজ মঙ্গলবারও এমন চিত্রেই লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৮ ...

নেইমার কখনোই রিয়ালে যাবে না

স্পোর্টস ডেস্ক: নেইমারকে নিয়ে মৌসুমের শুরুতে চালু হওয়া সোপ অপেরা এখনো থামেনি। প্রতিদিনই নিত্যনতুন কাণ্ডের জন্য খবরের শিরোনাম হচ্ছেন ব্রাজিল অধিনায়ক। ইদানীং তো তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার গুজব বিতর্কে অন্যমাত্রা দিয়েছে। তবে বন্ধু সুয়ারেজ মনে করেন, তাঁর সাবেক সতীর্থ নাকি কখনোই রিয়ালে যাবেন না। বার্সেলোনায় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের নতুন শোরুমের উদ্বোধন করতে গিয়ে উরুগুইয়ান ফরোয়ার্ড কথা বলেছেন নানা বিষয় ...

পেঁয়াজের আমদানি কমেছে, দাম দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: ভারত রফতানি মূল্য বাড়িয়ে দেয়ায় গত দুই সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে পেঁয়াজের আমদানি কমে এসেছে বলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এলসি সংশোধন করে নতুন দামে পেঁয়াজ আনলে তারা লোকসানে পড়বেন। অন্যদিকে, পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। জানা গেছে, ভারতে পেঁয়াজের রফতানি মূল্য টন প্রতি সাড়ে ...

৩০০ রোহিঙ্গার ঠাঁই হলো আশ্রয় শিবিরে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে সরকারের চুক্তি হলেও কক্সবাজার টেকনাফ উপজেলা বিভিন্ন সীমান্ত দিয়ে এখনো রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের উনচিপ্রাং, হাড়িয়াখালী ও শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে তিন শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মানবিক সহায়তা দিয়ে দুপুরে টেকনাফ রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক। ...

অর্থ আত্মসাত করায় ব্রাজিলের মেয়রের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের বম জারদিম শহরের মেয়র লিদিয়ানে লেইতেকে অর্থ আত্মসাতের মামলায় ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। নিজ শহর থেকে ১৮০ মাইল দূরে থেকেও সামাজিক যোগাযোগের মাধ্যম ‘হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম চালান বলে ২৭ বছর বয়সী লিদিয়ানে লেইতে ‘হোয়াটসঅ্যাপ মেয়র’ নামে পরিচিত। ব্রিটিশ অনলাইন ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, প্রায় আড়াই বছর আগে শিক্ষা বাজেট থেকে অর্থ আত্মসাতের একটি ...

সিরাজগঞ্জে গাছের চাপায় কৃষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে রোস্তম আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোস্তম আলী কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানু ডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোখলেসুর রহমান জানান, সকালে নিজের জমির পাশে রোস্তম গাছ কাটছিল। এ সময় গাছটি তার ...

দামেস্কে ফের ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছের জামারা এলাকাসহ একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ও অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এইসব অস্ত্র গুদামে সিরিয়া ও তার মিত্র বাহিনীর অস্ত্র মজুদ ...