আন্তর্জাতিক ডেস্ক : বৈদেশিক সহায়তা খাতে যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে সম্প্রসারণশীল অর্থনীতির দেশ চীন। ২০০০-২০১৪ সাল এই ১৫ বছরে বিভিন্ন দেশে চীন তাদের বৈদেশিক সহায়তা বাড়িয়েছে। আর এর মাধ্যমে বিশ্বে আরো বেশি প্রভাব ও আধিপত্য বিস্তার করছে দেশটি। একই কারণে এখনো পিছিয়ে না পড়লেও খুব বেশি অগ্রসর হতে পারছে না যুক্তরাষ্ট্র। এআইডি ডট ওআরজি নামে ওয়েবসাইট জানিয়েছে, এ সময়ের ...
ব্রেকিং নিউজ
সমাজকল্যাণ সচিবকে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক : ২০১৩ সালে প্রণীত শিশু আইনের অস্পষ্টতা দূরীকরণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করায় সমাজকল্যাণ সচিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৯ অক্টোবর তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। রোববার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। দৈনিক দেশজনতা /এনএইচ
ঢাকায় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী
দৈনিক দেশজনতা ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দেশটির রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দেখতে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। দুদিনের সরকারি সফরে রোববার সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি ঢাকায় নেমেই সোনারগাঁও হোটেল যান। সেখানে তিনি সারাদিন বিশ্রাম নেবেন। এরপর আজ ...
এমপি রানার জামিন শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিত
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। এর ফলে চেম্বার আদালতের দেওয়া জামিনের স্থগিতাদেশ ...
ব্লু হোয়েল গেমস বন্ধে নির্দেশনা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক: আত্মহত্যায় প্ররোচনামূলক অনলাইন গেমস ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ তিন আইনজীবী এ রিটটি দায়ের করেন। তবে কবে রিটটির শুনানি হতে পারে তা জানাতে পারেননি হুমায়ন কবির। সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী ব্লু হোয়েলস গেমস খেলে আত্মহত্যা করে বলে গুজব ছড়ায়। এরপর দেশের বিভিন্ন স্থানে ব্লু হোয়েল গেমস ...
ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাণঘাতী দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। কয়েকশ লোক এখনও নিখোঁজ রয়েছেন। দাবানলে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির। ক্যালিফোর্নিয়ার প্রশাসন এটিকে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে। ১০ হাজারেরও বেশি ফায়ার সার্ভিসকর্মী এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারের সহায়তা নিয়ে লড়াই করে যাচ্ছেন। গত ছয় দিন ধরে চলা দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ...
আইভরিকোস্টে বিমান বিধ্বস্ত, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: আইভরিকোস্টের আবিদজানে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আবিদজান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার এ দুর্ঘটনা ঘটে। কার্গো বিমানটি ভেঙে কয়েক টুকরো হয়ে বিমানবন্দরের কাছে সমুদ্রসৈকতে ছড়িয়ে পড়ে। পরে অগ্নিনির্বাপক বাহিনী ও ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে দুজনের লাশ সরিয়ে নিতে দেখেছেন ওই প্রত্যক্ষদর্শী। তিনি বিমানের ধ্বংসস্তূপের মধ্যে আরও ...
আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির কাছে লেখা ছুটির আবেদনে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতার কথা বলা হলেও বিদেশ যাওয়ার আগে প্রধান বিচারপতি এস কে সিনহা তা অস্বীকার করায় এ বিষয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। এ অবস্থায় সরকারের অবস্থান ব্যাখ্যা করতে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবারই সাংবাদিকদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খোলাসা করার কথা ছিল আইনমন্ত্রীর। কিন্তু সরকার ও দলের ...
মাশরাফি-সাকিবে ‘চাঙ্গা’ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট বাজেভাবে হারে বাংলাদেশ। সেই ক্ষত নিয়ে রবিবার ওয়ানডে মিশনে নামবে টিম টাইগার্স। সাদা পোশাকে না পারলেও রঙিন পোশাকে রঙিন আশাই করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমকে আকরাম খান বলেন, ‘টেস্টের তুলনায় এখন আমাদের দলের অবস্থা অনেক ভালো। কারণ মাশরাফি, সাকিব দলের সাথে ...
টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়া এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র্যাব সদস্য শনিবার সকালে টেকনাফের জালিয়া পাড়া এলাকায় জনৈক আনোয়ারের চায়ের দোকানে ইয়াবা বিক্রি কালে অভিযান চালিয়ে ইয়াবা সহ মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর