নিজস্ব প্রতিবেদক: দশম সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে। আজ শনিবার ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন ...
ব্রেকিং নিউজ
এবার বাড়লো পিয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় চালসহ কাঁচামরিচের দাম কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পিয়াজের দাম। কেজিতে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। এছাড়া বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে এসব চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আর বিক্রেতারা জানিয়েছেন, ...
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল-ম্যানইউ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের জমজমাট লড়াইয়ের বিরতির পর আবারো জমজমাট হয়ে উঠতে যাচ্ছে ঘরোয়া লিগগুলো। শনিবার ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই ক্লপের শীষ্যরা। দলের বড় তারকা সাদিও মানে ভুগছেন হ্যামেস্ট্রিং ইনজুরিতে। ইনজুরির তালিকাটা আরো লম্বা ...
আবারও রোহিঙ্গা নির্যাতনবিরোধী প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপত্তা পরিষদে ফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের রুদ্ধদ্বার বৈঠকে ৩টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে চীন ও রাশিয়ার বাধার কারণে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব আনা যায়নি। এদিন বৈঠকে উপস্থিত আনান কমিশনের শীর্ষ ব্যক্তি কফি আনানের কাছে রাখাইন পরিস্থিতি এবং সংকট নিরসনের সুপারিশ সম্পর্কে জেনেছেন পরিষদের সদস্যরা। যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে শুক্রবার নিরাপত্তা পরিষদের ...
মাধবপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়। শুক্রবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো উপজেলার মাদারগড়া গ্রামের নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পশ্চিম বানিয়াপাড়ার ছামদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৪) এবং মাধবপুর উপজেলার দেওগাঁওয়ের আলী ...
ইতিহাস-পরিচয় মুছতে শিক্ষিত রোহিঙ্গা নিধন চলছে
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: মিয়ানমার সেনাদের নির্যাতনে ইতিমধ্যে প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রতিদিনই বর্মি এফএম রেডিওতে রোহিঙ্গাদের উদ্দেশে ঘোষণা দেয়া হচ্ছে- টোয়ে মিলং, অর্থাৎ পালিয়ে যাও। এখনো প্রতিদিন দলে দলে আসছে রোহিঙ্গা। তাদের অনেকে শিক্ষিত। বাংলাদেশে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গা শিক্ষিতজনরা বলছেন, রোহিঙ্গাদের ইতিহাস-সংস্কৃতি-পরিচয় মুছে দিতে শিক্ষক, পেশাজীবী, ধর্মীয় নেতাদের খুঁজে খুঁজে বের করে ...
অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে নিশ্চিত করে অভিবাসন পুলিশের কর্মকর্তারা। এর আগে প্রধান বিচারপতি রাত সোয়া ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। রাত ১০টার দিকে তিনি তাঁর সরকারি বাসভবন ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা ...
বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে ভারত
ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ হকির গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে একই ব্যবধানে হার মানে জিমি-চয়নরা। অন্যদিকে ভারত টানা দুই ম্যাচে জিতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টারে (১৫ মিনিট) ৩ গোল ...
প্রধান বিচারপতির বাসায় পুলিশ স্কট
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি এস কে সিনহা বিদেশ যাওয়ার উদ্দেশে কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হচ্ছেন বলে জানা গেছে। তাকে পুলিশ স্কট দিতে ৬টায় পুলিশের দুটি পিকআপভ্যান তার বাসভবনে প্রবেশ করেছে। সন্ধ্যা সোয়া ৬টায় তার একান্ত সচিব আনিসুর রহমানও তার বাসভবনে প্রবেশ করেছে। ছুটিতে থাকা প্রধান বিচারপতি শুক্রবার রাতেই বিদেশ যেতে পারেন বলে সুপ্রিম কোর্টের একটি বিশ্বস্ত সূত্র আগেই জানিয়েছিল। ...
জামালপুরে বজ্রপাতে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার চিকাজানি ও বাহাদুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চিকাজানি ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মুসলিম মিয়ার ছেলে সিরাজুল হক (৪৮) এবং বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মিনহাজ (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র শুকুর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর