নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের উচ্চশিক্ষা বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ২০৩০ সাল নাগাদ উচ্চশিক্ষার জন্য একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এজন্য বিভিন্ন কমিটি তাদের সুপারিশমালা পেশ করেছে এবং একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। রোবাবর ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ড্রাফট স্ট্রাটেজিক প্লান ফর হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ : ২০১৭-২০৩০’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ...
ব্রেকিং নিউজ
বিএনপি কিছুটা আশাবাদী ইসি নিয়ে
নিজস্ব প্রতিবেদক: সংলাপ শেষে বিএনপি দাবি করেছে, নির্বাচন কমিশন আলোচনার শেষের দিকে প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কথা বলেছে। প্রতিষ্ঠানটিও এও মনে করে, যে দেশে বর্তমানে সেই অবস্থা নেই, যে অবস্থায় তারা তাদের দায়িত্ব পুরো পালন করতে পারছে না এবং গণতন্ত্রের যে আসল রূপ, সেই রূপ বাংলাদেশে নেই। তিনি জানান, তার দল নির্বাচন কমিশনকে ২০ দফা প্রস্তাব দিয়েছে। বিএনপির মহাসচিব দাবি করেন, ইসির ...
বাংলাদেশকে হারিয়েছে জাপান ৩-১ গোলে
নিজস্ব প্রতিবেদক: যোগ্যতর দল হিসেবেই এশিয়া কাপ হকির শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে জাপান। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকেলের ম্যাচে জাপান ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তিন হার। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। এক সময় মনে হয়েছিল জাপানকে রুখে দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে যাচ্ছে বাংলাদেশ; কিন্তু শেষ দুই মিনিটে দুই গোল করে জাপান নিজেদের ...
রাজধানীতে ৩৫ কোটি ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ রবিবার ভোরে খাজা সুপার মার্কেট, সিজান ভবন এবং আল সাহানী মার্কেট,হাকিম হাবিবুর রহমান রোড, ছোট কাঠরা, এলাকায় জেলা প্রশাসন কোস্টগার্ড এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন গুদাম ঘর থেকে এক কোটি ৭৭ হাজার মিটার অবৈধ ...
সুপ্রিম কোর্ট ফুলকোর্ট সভা ডেকেছে সোমবার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। আগামীকাল সোমবার বিকেল ৪টায় জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এক নোটিশে সভার বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর (সোমবার) বেলা ...
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সময় পালাতে গিয়ে আহত হয়েছে হোটেলটির আরও এক কর্মচারী। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার মা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মালেকা বেগম। তিনি নওগাঁর আত্রাই থানার গগনডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী। আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ...
ক্যালিসের রেকর্ড ভাঙলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। তবে এ মাইলফলকে পৌঁছে নতুন এক বিশ্বরেকর্ডও গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দ্রুততম ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ৫০০০ রান পূর্ণ করা সাকিব বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট। ১৭৮ ম্যাচে ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। জ্যাক ক্যালিস ২২১ ম্যাচে ...
রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ দশ কর্মকর্তার বদলির সুপারিশ অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট। রোববার দুপুরে এই অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফরেজসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলির ...
বিএনপির ১০৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: বরিশালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল বাদী হয়ে আটক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর জাহিদুল কবিরকে প্রধান আসামি করে গত শনিবার রাতে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপি’র ২৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০/৮০জনকে আসামি করা হয়েছে। স্বাভাবিক জনজীবন ব্যহত করা, ভাংচুর, সরকারী সম্পদের ক্ষতির ...
সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারও মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচকের সাথে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৬২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২৩ কোটি ১৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৪৩ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর