১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

ব্রেকিং নিউজ

মন্ত্রী ও সাবেক মেয়রের সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কলেজে আজ সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের সমর্থক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। মন্ত্রী নুরুল ইসলামের অনুসারী সুভাষ মল্লিক দাবি করেন, ...

প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধ থাকবে তিনদিন

নিজস্ব প্রতিবেদক: মেরামত কাজের জন্য ২২ অক্টোবর থেকে তিনদিনের জন্য বন্ধ থাকছে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল। যার ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। ফলে দেশে ইন্টারনেটে গতি ধীর হওয়ার আশঙ্কা রয়েছে। এখন বলা হচ্ছে ২২ অক্টোবর থেকে পরের তিনদিন এ ক্যাবল বন্ধ রাখা হবে। এ নিয়ে তৃতীয়বার মেরামতের সূচী পরিবর্তন করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল)। এর আগে প্রথম ২২ সেপ্টেম্বর থেকে মেরামত ...

বিশ্ব খাদ্য দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : অভিবাসন সমস্যা এখন বিশ্বব্যাপীই বাড়ছে । রাজনৈতিক অস্থিরতা, আবহাওয়া ও পরিবেশজনিত বিপর্যয়, অভাব, দরিদ্র সারা পৃথিবীতে মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে । কখনো বা এক দেশ থেকে আরেক দেশে। এসব অভিবাসনে প্রথম চাপটাই এসে পড়ে খাদ্যের ওপর। বিশ্ব খাদ্য দিবস আজ। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (FAO) উদ্যোগে দিবসটি পালিত হয় প্রতিবছর। দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে FAO-এর প্রতিষ্ঠাবার্ষিকীর ...

গ্যাস শূণ্য রামপুরা-বনশ্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা-বনশ্রী আবাসিক এলাকার বাসা বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাত ২টার পর এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়। এরপর সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্তও এসব এলাকায় গ্যাসের দেখা মেলেনি। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়াতে এখন ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় বসবাসকারীরা। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহিনীরা। চুলা না জ্বলায় ...

ডেন্টালে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট। পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে ৫-৮ নভেম্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে ...

সোমালিয়ায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার মোগাদিসু শহরের শারাফি হোটেলের ফটকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের মাধ্যমে আত্মঘাতী হামলা চালানো হয়। এর পর শহরের মদিনা এলাকায় আরও একটি বোমা হামলা হয়। দুই হামলায় অন্তত ৩০০ মানুষ হতাহত হয়। এর পর দফায় দফায় ...

চীনে আসল ক্ষমতার মালিক কারা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা গণতন্ত্রের মতো নয় চীনের রাজনীতি। চীনে কার হাতে আসল ক্ষমতা তা জানা প্রায় অসম্ভব। চীনে রয়েছে এক দলীয় শাসনব্যবস্থা। দেশ পরিচালনা করে কমিউনিস্ট পার্টি অব চায়না। ফলে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীরাই সবচেয়ে ক্ষমতাধর। তবে এখানে শুধু রাজনীতিকরাই ক্ষমতার মালিক নয়। প্রভাবশালী ব্যবসায়ী ও উদ্যোক্তারা যথেষ্ট ক্ষমতাশালী। তারাই তো চীনের উত্থানের রূপকার। ১৮ অক্টোবর শুরু হচ্ছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ...

টেকনাফে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় শিশুসহ পাঁচ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৫-২০ জন। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে কমপক্ষে ৩৫ জন রোহিঙ্গা বহন করে শাহপরীর দ্বীপে আসছিল নৌকাটি। এসময় পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ...

বাংলাদেশের লজ্জা’র হার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধুনো করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। রোববার কিম্বার্লির ডায়মন্ড ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুশফিকুর রহীমের দুর্দান্ত সেঞ্চুরি এবং টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট অথচ কার্যকরী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ...

ফতুল্লায় সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছে দমকল বাহিনীর এক সদস্য।রোববার বিকেল সাড়ে ৪টায় ফতুল্লার সেহারচর লাল খাঁ এলাকাতে কালাচান ফকির মাজার-সংলগ্ন আবদুর রশিদ বেপারীর মালিকানাধীন নির্মাণাধীন ভবনে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো নির্মাণ কাজের ফোরম্যান নবী হোসেন (৪০), লিয়াকত হোসেন (৩৮) ও শাহীন (৩৫)। তাদের বিস্তারিত ...