১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

ব্রেকিং নিউজ

কাতারের মতো লেবাননেও সৌদির অবরোধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের ওপর সৌদি জোট যেভাবে অবরোধ আরোপ করেছে, একইভাবে অবরোধের অাশঙ্কা করছেন লেবাননের রাজনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারা। সৌদি জোটের অবরোধের কারণে বিপাকে পড়েছে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম দেশ কাতার। লেবাননের নাগরিকরাও অবরোধের আশঙ্কায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। লেবাননের চার লাখের বেশি নাগরিক উপসাগরীয় দেশগুলোতে শ্রমিক হিসেবে কাজ করছেন। প্রতিবছর সাত-আট বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠান তারা। দেশটির আয়ের ...

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ...

শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না: দুদু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার দুপুর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাইঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না হবে না করতে দেয়া হবে না। ...

খুলনা-কলকাতা এক্সপ্রেসের যাত্রা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ নভেম্বর থেকে বাণিজ্যিক ভিত্তিতে যাতায়াত শুরু করতে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। আনুষ্ঠানিক সফরের সূচনা হয়েছে ৯ নভেম্বর। প্রশাসনিক কাজকর্মও শেষ। পশ্চিমবঙ্গ রেল সূত্রের খবর, আপাতত ট্রেনটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার যাতায়াত করবে। সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি খুলনায় পৌঁছবে বেলা সাড়ে ১২টায়। ফিরতি পথে ঢাকা থেকে বেলা দেড়টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কলকাতায় ...

সিঙ্গাপুর নেয়া হচ্ছে অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। মঙ্গলবার সকালে মহিউদ্দিনের ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান। তিনি বলেন, কিডনি জটিলতার জন্য বাবার প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে রোববার। আপাতত ওই ...

ইরানে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৫০, আহত ৭,০০০

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গত এক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৫০ জন মারা গেছেন। রবিবার ইরাক-ইরান সীমান্তে ঘটে যাওয়া ৭.৩ উচ্চমাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার একদিন পেরিয়ে গেলেও হতাহতের সংখ্যা প্রতি মুহুর্তে বাড়তেই আছে। রয়টার্সের খবর। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায়, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ তে এসে দাঁড়িয়েছে। আহত হয়ছেন আরও ৭ হাজার জন। এখনো অনেক লোক ...

রূপকথার গল্পকেও হার মানানো এক ধনীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: জীবনের শুরুতে ছিলেন মিষ্টির দোকানের মালিক। পরবর্তীতে মানি এক্সচেঞ্জ ও শেয়ার ব্যবসা করে গাড়ি, বাড়ি ও স্বর্ণালঙ্কারসহ বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন আলী সুইটসের স্বত্বাধিকারী শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলী। দুদকের কাছে স্বেচ্ছায় ৩০ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৬২৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করেন তিনি। কিন্তু দুদকের অনুসন্ধানে মোট ৭১ কোটি ৭০ লাখ ...

ঘরে বসে সহজেই অনলাইনে দেয়া যাবে ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ঢাকা দক্ষিণ সিটির অধিবাসীরা ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। সোমবার এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি নিজের নাজিরাবাজার বাড়ির হোল্ডিং ট্যাক্স অনলাইনে পরিশোধ করেন। এটিএন অ্যান্ড আরকের কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ...

লেদারটেক বাংলাদেশ ২০১৭ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্প ও বাণিজ্য ডেস্ক: চামড়া ও চামড়াজাত শিল্পের আধুনিকায়নে বাংলাদেশের শুরু হচ্ছে “লেদারটেক বাংলাদেশ-২০১৭” এর পঞ্চম আসর। আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ৫ম বারের মত তিনদিনব্যাপী এ ট্রেড শো এর আয়োজন করা হবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন করে আয়োজন করে আয়োজক সংস্থা “আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড” এ তথ্য জানায়। ...

ইরাক ও ইরানে ভূমিকম্পে প্রাণহানিতে বেগম খালেদা জিয়ার শোক

নিজস্ব প্রতিবেদক: ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে সাড়ে চারশো’র অধিক মানুষের প্রাণহানি এবং আড়াই হাজারেরও অধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিএনপি প্রধান বলেন, ‘ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ...