আন্তর্জাতিক ডেস্ক: গেল অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সংস্থাটির ওপর ইসরায়েলি বিরোধিতার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু যুক্তরাষ্ট্রের ইউনেসকো ত্যাগে কিছু আসে যায় না, তাদের ছাড়াই ইউনেসকো চলতে সক্ষম এমনটাই ইঙ্গিত দিলেন সংস্থাটির নতুন প্রধান অদ্রে আজুলে। সোমবার সংস্থার নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি বলেন, ...
ব্রেকিং নিউজ
বিশ্বকাপ থেকে বিদায় ইতালির
স্পোর্টস ডেস্ক: পারল না ইতালি, পারলেন না জিয়ানলুইজি বুফন। দেশের জার্সিতে নিজের শেষটা এমন করুণ হবে হয়তো স্বপ্নেও ভাবেননি। শঙ্কাটা আগেই পেয়ে বসে ইতালির ঘাড়ে, যখন প্রথম লেগে সুইডেনের কাছে হেরে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মিলানে ফিরতি লেগ, লড়াইটা নিজ বাড়ির উঠোনে বলে আত্মবিশ্বাসের জ্বালানিটা ভরপুরই ছিল ইতালীয়দের। আগের দিন রীতিমত হুঙ্কার ছাড়েন কোচ জিয়ান পিয়েরো ভেনচুরা। ‘আমরা ইতালি। আমরা বিশ্বকাপে ...
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান আটক
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে পরিষদের নিজকক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় আটক করা হয় আরও এক গ্রাম পুলিশকে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ...
বৃষ্টির আভাস, এরপর আসবে শীত : আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে এক দফা এবং আগামী সপ্তাহে আরও এক দফা বৃষ্টির পর শীত পড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এ সময় তাপমাত্রা কমার বদলে বেড়ে গেছে। তবে সেই নিম্নচাপ কেটে গেছে। নভেম্বরের মাঝামাঝি সময়েও নগরে ঘামছে মানুষ। এমন আবহাওয়া খানিকটা অস্বাভাবিকই ঠেকছে মানুষের কাছে। শীত আসতে এত দেরি কেন, সে নিয়ে রয়েছে ...
কুমিল্লা সীমান্তে বিজিবির ওপর বিএসএফ’র হামলা :আহত ৩
নিজস্ব প্রতিবেদক: সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ভারত সীমান্তবর্তী বাংলাদেশের কুমিল্লা সীমান্তে বাংলাদেশ অংশে প্রবেশ করে বিএসএফ সদস্যরা ফাঁকা গুলি চালিয়ে তিন বিজিবি সদস্যকে আহত করেছে বলে জানা গেছে। ঘটনার পর বিকাল ৫টার দিকে উভয় দেশের বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৭টার দিকে শেষ হয়। ঘটনার পর থেকে সীমান্তবর্তী ওই এলাকার জনগণের মাঝে আতংক ...
বাঞ্ছারামপুরে ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেফতার
বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামী কামরুল বাহিনীর প্রধান সন্ত্রাসী কামরুল অবশেষে গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টায় রূপসদী গ্রাম থেকে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ সাব্বির রহমানের নেতৃত্বে একদল পুলিশ কামরুলকে গ্রেফতার করে। এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে সংখ্যালঘু পল্লীসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে ...
জনসমাবেশ সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন। আজ সোমবার টুইটে তিনি এই অভিনন্দন জানান। টুইটে বিএনপি চেয়ারপারসন বলেন, গতকাল রোববারের জনসভায় সরকার ও তাদের দলীয় নেতাকর্মীদের শত বাধা-বিঘ্ন উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। শান্তিপূর্ণ জমায়েত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সবাইকে অভিনন্দন ...
আপন জুয়েলার্সের দুই মালিকের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক : শুল্ক ফাঁকির অভিযোগে অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আপন জুয়েলার্সের দুই মালিক গুলজার আহমেদ এবং আজাদ আহমেদের জামিন নামঞ্জুর করেন। একই আদালতে আগামীকাল মঙ্গলবার আপন জুয়েলার্সের অপর মালিক দিলদার আহমেদ সেলিমের জামিন আবেদনের ওপর শুনানি হবে। এর আগে গত ২৪ অক্টোবর তারা ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ...
২৪ ঘণ্টা খোলা থাকবে আইজিপির কমপ্লেইন সেল
নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদর দপ্তরে আইজিপির ‘কমপ্লেইন সেল’ ২৪ ঘণ্টাই চালু থাকবে। পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে এ সেলে অভিযোগ জানানো যাবে।সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, অভিযোগ জানাতে ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এতদিন এ সেলে শুধু অফিস চলাকালীন অভিযোগ গ্রহণ করা হতো। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির ...
রেকর্ড গড়ে মালয়েশিয়াকে উড়িয়ে দিল যুবারা
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তওহীদ হৃদয়ের সেঞ্চুরি এবং সাইফ হাসানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে সোমবার মালয়েশিয়াকে ২৬২ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশের যুবারা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৫ রানের পাহাড় গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে মাত্র ৭৩ রানে আটকে যায় মালয়েশিয়ার ইনিংস।যুব এশিয়া কাপে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর