১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

ব্রেকিং নিউজ

কঙ্গোয় রেল দুর্ঘটনায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক রেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। জাতিসংঘের রেডিও চ্যানেল ওকাপির বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলে লুয়ালাবা প্রদেশের বুয়োফউই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কঙ্গোর লুবুম্বাসি শহর থেকে লুইনা শহরে যাচ্ছিল। ট্রেনের ১৩টি ট্যাঙ্কারে দাহ্য পদার্থ ভর্তি ছিল। ...

গাজীপুরে সিরামিক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া নয়নপুর এলাকায় আর কে সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা যায়, ধনুয়া নয়নপুর এলাকায় আর কে সিরামিক কারখানায় একটি কক্ষে সুইচ গিয়ার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা ...

ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্প: নিহত বেড়ে ১৪৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইরাক সীমান্তে শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুই দেশের ১৪৫ জনের বেশি লোক নিহত হয়েছেন। গতকাল রোববার আঘাত হানা এ ভূমিকম্পে বহু লোক আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দুই দেশের কর্মকর্তারা। দেশ দুটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের ...

রাজশাহীকে ৯ উইকেটের হারাল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ১২তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে বড় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মুশফিকদের ৯ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নাবীর দল।মুশফিকদের দেওয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র লিটন দাসের উইকেটটি খুইয়েছে ভিক্টোরিয়ানরা। এরপর জস বাটলার ও ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় কুমিল্লা। বাটলার ৫০ ও ইমরুল ৪৪ রান করেছেন। রাজশাহীর হয়ে একমাত্র উইকেট শিকারী ...

শওকতের জামিন রায় স্থগিতের মেয়াদ বাড়ল তিন সপ্তাহ

নিজস্ব প্রতিনিধি: নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর জামিনের বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতাদেশের মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে তাকে লিভ টু আপিল করতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা না দিলে তার জামিন বাতিল হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। মো. শওকত চৌধুরীর পক্ষে ...

ডি-৮ সম্মেলনে যোগ দিতে নাইজেরিয়ায় যাচ্ছেন শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার রাজধানী আবুজায় আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ডি-৮ শিল্পবিষয়ক মন্ত্রীপর্যায়ের ৬ষ্ঠ সম্মেলন’। এতে অংশ নিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামীকাল সোমবার (১৩ নভেম্বর) ভোরে নাইজেরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রবিবার শিল্প মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। সম্মেলনে শিল্পমন্ত্রী চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক, উপসচিব মো. আমিনুর ...

ইরাকের গণকবরে ৪০০ মৃতদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুকে অন্তত ৪শ’ মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। হাওয়াইজা শহরে একটি বিমানঘাঁটির কাছে গণকবরটি পাওয়া যায়। গতমাসে যৌথ বাহিনীর অভিযানে শহরটি আইএসমুক্ত হওয়ার পর রোববার এ খবর পাওয়া গেলো। প্রাদেশিক গভর্নর জানান, গণকবর থেকে বেসামরিক নাগরিকদের জামা কাপড় উদ্ধার করা হয়েছে। স্থানীয় আদিবাসীদের তথ্যের ভিত্তিতে ইরাকি বাহিনী এ গণকবরের সন্ধান পায়। আইএস-এর নৃশংসতার শিকার ...

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়া নালা এলাকায় মিনিবাস ও মোটরসাইকেলের সংর্ঘষে ৩জন নিহত হয়েছেন। রবিবার এ দুর্ঘটনা ঘটে। গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। নিহতরা হলেন- ঈদগাঁও হাসিনা পাহাড় এলাকার ব্যবসায়ী ধলুর ছেলে কলেজছাত্র শফিকুল ইসলাম (১৭), জালালাবাদ পালাকাটা এলাকার আবদুল খালেকের ছেলে হাসান (১৮) এবং পোকখালী পূর্ব ইছাখালী কোনাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে কলেজছাত্র মহিউদ্দীন মহি (১৭)। হাইওয়ে পুলিশ ...

পিএসএল: লাহোরে মুস্তাফিজ, পেশোয়ারে তামিম

স্পোর্টস ডেস্ক: রোববার লাহোরে শুরু হয়েছে ২০১৮ সালের পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ডায়মন্ড ক্যাটাগরির মোস্তাফিজকে দলে নিয়েছেন লাহোর কালান্দার্স।বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে কিনে নিয়েছে পেশোয়ার জালমি। তামিম আগের আসরেও খেলেছেন পেশোয়ারে। তবে এবার তাকে ছেড়ে দিয়েছিল দলটি। নিলামের শুরুতেই অবশ্য তামিমের ডাক এলে তাকে দলে ফিরিয়ে নেয় পেশোয়ার। সাকিব আল হাসানকে রেখে দিয়ে তামিমকে ছেড়ে দিয়েছিল তারা। আগের আসরের মতো আসছে আসরেও তাই ...

চট্টগ্রাম মহানগর জামায়াত আমির, সেক্রেটারিসহ তিন নেতা কারাগারে

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের প্যারেড মাঠে সংর্ঘষের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াত আমির, সেক্রেটারিসহ তিন নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। রোববার তাদের ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন জামায়াত নেতা হলেন- মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও দক্ষিণ জেলা আমির জাফর সাদেক। চকবাজার থানার ওসি ...