১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৪

ব্রেকিং নিউজ

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৯ হাজার ৫১০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ১৫ হাজার ২৫৬ জন। রোববার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ। ...

১৯ নভেম্বর থেকে গণপরিবহনে মোবাইল কোর্ট : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ১৯ নভেম্বর (রোববার) থেকে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচলানা করা হবে বলে জানিয়েছে মেয়র সাঈদ খোকন। দক্ষিণ সিটির ৫ স্থানে লক্করঝক্কড় ও লাইসেন্স ছাড়া বাসের বিরুদ্ধে ডিএসসিসি, বিআরটিএ ও ডিএমপি যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করবে। সেই সঙ্গে গুলিস্তান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সরিয়ে আনন্দবাজার বস্তি এলাকায় সরিয়ে নেয়া হবে। রোববার নগর ভবনে ঢাকা ...

কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। রোববার এক জনসভায় মারিয়ানো রাজয় এর ভাষণ দেওয়ার কথা রয়েছে। স্পেনের গণমাধ্যমে জানা যায়, নিজ দল  পপুলার পার্টির জন্য ভোট চাইতে রাজয় সেখানে যাচ্ছেন। অক্টোবরে কাতালানে গণভোট হওয়ার পর এটাই রাজয়ের প্রথম কাতালোনিয়ায় সফর। এর আগে গত শনিবার বার্সেলোনায় প্রায় ৭ লাখ ৫০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। ...

পশ্চিম সুন্দরবন থেকে অস্ত্র গুলি সহ তিন বনদস্যু আটক

রনজিৎ বর্মন (সাতক্ষীরা)প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ বনদস্যুদের মধ্যে গুলি বিনিময় হয়।এক পর্য্যায় বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে নুর হোসেন বাহিনীর তিন সদস্যকে আটক করে ও এ সময় একটি ইয়ারগান, ২০ রাউন্ড তাজা বন্ধুকের গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের সাহেব আলীর ...

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।রোববার বিকেল সোয়া ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, আজকের এই জনসভায় আসতে আমাকেও পথে বাধা দেয়া হয়েছে, যাতে আমি জনসভায় উপস্থিত হতে না পারি। রাজধানীতে গাড়ি বন্ধ করে দিয়েছে ...

সত্তরের সেই ভয়াল ১২ নভেম্বর আজ

এম. শরীফ হোসাইন,ভোলা প্রতিনিধি : ঐতিহাসিক ১২ নভেম্বর আজ। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলসহ ভোলার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিলো। সেই স্মৃতি আজো যারা বেঁচে রয়েছেন এবং তাদের মধ্যে যারা আত্মীয়-স্বজন হারিয়েছেন সেই বিভীষিকাময় দিনটি মনে পড়তেই আতঙ্কে উঠছেন। দিনটি স্মরেণে দেশব্যাপী আলোচনাসভা, সেমিনার, কোরআনখানি ও মিলাদ মাহফিল আয়োজন করে বিশেষ দোয়া মোনাজাত ...

৭২ ঘণ্টার মধ্যে সিজারকে ফেরত চান সতীর্থরা

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ হওয়ার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো হদিস মিলছে না নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের। উদ্বেগ আর উৎকন্ঠায় থাকা স্বজনদের মনোবেদনা সংবেদনশীল মানুষ মাত্রই বুঝতে সক্ষম হবেন। এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সতীর্থ ও শিক্ষকরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সিজারের সন্ধানের দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ করেন গণযোগাযোগ ও ...

রাজধানীতে বাসে বাসে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকটের মধ্যেও বাসে বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজধানীর প্রবেশপথ গাবতলীর আমিনবাজার ব্রিজের পাশে আজ রোববার সকাল থেকেই বাসসহ সব গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সপ্তাহের কর্মদিবসের প্রথম দিন রাজধানীর অভ্যন্তরে বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনগুলোর সংখ্যা হঠাৎ করে কমে গেছে। ফলে নগরীর বিভিন্ন স্থানে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ। সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, গাবতলী, শনির ...

গাজীপুরে বিএনপির ২৯ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বিএনপির সমাবেশের আগের রাতে গাজীপুরে বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের ২৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে টঙ্গী থেকে সাতজন কালিয়াকর থেকে ১১ জন, শ্রীপুর থেকে পাঁচজন, কাপাসিয়া থেকে চারজন এবং কালিগঞ্জ থেকে দুইজনকে আটক করা হয়েছে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, আইন শৃঙ্খলা বজায় রাখতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল ...

রাজধানী থেকে হঠাৎ উধাও গণপরিবহণ

নিজস্ব প্রতিবেদক: আজ সকালে থেকেই ঢাকামুখী সব গণপরিবহন বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা হঠাৎ করে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। উপায় না পেয়ে অনেকেই সিএনজি ও রিকশা ভাড়া করে গন্তব্যস্থলে যাচ্ছেন। যাত্রীদের ধারণা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে ঘিরেই গণপরিবহন বন্ধ করে দিয়েছে বাস মালিকরা। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, রবিবার সকাল থেকেই ঢাকার কাছের জেলাগুলো থেকে ঢাকামুখী সব গণপরিবহন রয়েছে। গাজীপুর, ...