চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার কুয়াইশ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরেক ছাত্র আহত হয়। নিহতরা হলেন- আরফা আবেদীন খান (১৮) ও নিলয় সরকার (১৮)। দুইজনই কুয়াইশ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হাটহাজারী থানার মদুনা ঘাট ফাঁড়ির পরিদর্শক আরিফুর রহমান জানান, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে আসা একটি বাস বিপরীতমুখী ...
ব্রেকিং নিউজ
তালেবান হামলায় আফগানিস্তানে নিহত ৬৭
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে তালেবানের হামলায় প্রায় ২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) পুলিশ জানিয়েছে, তালেবানরা এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে ধারাবাহিক হামলা চালিয়েছে। সোমবার দিবাগত রাতজুড়ে চালানো এসব হামলায় অন্তত ২২ পুলিশ নিহত এবং অপর ১৫ সদস্য আহত হয়েছে। এছাড়া, সরকারি বাহিনী ৪৫ সন্ত্রাসীকে হত্যা ও ৩৫ জনকে আহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য, তালেবান পুলিশের ...
জামায়াতের চিহ্নিত নেতাদের গ্রহণ করবে না ইসি
নিজস্ব প্রতিবেদক: জামায়াতের চিহ্নিত নেতাদের নির্বাচন কমিশন (ইসি) গ্রহণ করবে না মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, জামায়াতের কেউ স্বতন্ত্র হিসেবেও নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের বিষয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে এ বিষয়ে ইসি কোনও আইন করবে কি না, তা তিনি পরিষ্কার করেননি। ...
সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ পরিচালকের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের তিনজন শেয়ারধারী পরিচালকসহ সাত পরিচালক পদত্যাগ করেছেন। বাকি চারজন পরিচালক স্বতন্ত্র। চারজন স্বতন্ত্র পরিচালক হলেন- মো. আবদুর রহমান, আবদুল মহিত, এ এফ এম আসাদুজ্জামান ও মইনুল হাসান। গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তারা। একই সাথে সভায় সাতজন স্বতন্ত্র ও দুজন শেয়ারধারীকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ...
সাংবাদিক উৎপলের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নরসিংদী জেলা সাংবাদিক সমিতি। নিখোঁজ উৎপল দাস এ সংগঠনের দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল। উৎপল দাস গত ১০ অক্টোবর দুপুর ১টার ...
বুধবার আখেরি চাহার সোম্বা
নিজস্ব প্রতিবেদক: বুধবার আখেরি চাহার সোম্বা। এক হাজার ৪০০ বছর আগে হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) দীর্ঘ রোগ ভোগের পর সুস্থ বোধ করেন। দিনটি শ্রদ্ধা, ধর্মীয় ভাবগাম্বীর্যের সঙ্গে পালন করে বাংলাদেশসহ মুসলিম বিশ্ব। ২৩ হিজরির শুরুতে মহানবী (সাঃ) গুরতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারিরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন ...
রংপুরের সেই টিটু রায় গ্রেপ্তার
রংপুর প্রতিবেদক: ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রংপুরের সেই টিটু রায়কে গ্রেপ্তারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ উপজেলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। গত ১০ নভেম্বর তারাগঞ্জ উপজেলায় ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে ডাকা সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। এতে গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ...
সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় নিহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল আতারিব শহরে বিমান থেকে গোলা বর্ষণে অন্তত ৪৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শহরের ব্যস্ত একটি বাজারে গতকাল সোমবার এই বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস্তূপের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও কর্তৃপক্ষের বরাত দিয়ে আল ...
এবার আবাহনী মাঠে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব
নিজস্ব প্রতিবেদক: অবশেষে আয়োজিত হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। আগামী ২৬ ডিসেম্বর থেকে ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচদিনের এই আয়োজন শুরু হবে। অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে। এ বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল, তাদের ‘৮০ শতাংশ’ আসছেন বলে জানা গেছে। এ বিষয়ে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন, আমরা আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ ...
শক্তিশালী ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মঙ্গলবার শক্তিশালী ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা।চলতি টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটি টানা তৃতীয় জয়। এর আগে নেপাল ও মালয়েশিয়াকে পরাজিত করে সাইফ হাসানের দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের রয়্যাল সেলানগর ক্লাব মাঠে বৃষ্টির কারণে ৩২ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ভারত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর