১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

ব্রেকিং নিউজ

পটুয়াখালীতে বাস উল্টে নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন। নিহতের নাম সরবানু (৮০)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী ...

দেড় হাজার টাকায় বিমান ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: মাত্র দেড় হাজার টাকা ভাড়ায় ঢাকা-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম রুটে একদিনের জন্য একমুখী ভ্রমণের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই অফারে ১৭ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৯১ ফ্লাইটে ঢাকা-রাজশাহী দেড় হাজার টাকা এবং ২৯ ডিসেম্বর বিজি-৪১৫ ফ্লাইটে ঢাকা-চট্টগ্রাম দেড় হাজার টাকায় যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার জানান, এই অফারে যাত্রীরা শুধু যাওয়ার ...

জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন জেবিসির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এটি কোনো অভ্যুত্থান নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সেনাপ্রধান জেনারেল কনস্ট্যানটিনো চিয়েঙ্গার অনুগত বাহিনী মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জেডবিসির নিয়ন্ত্রণ নেয়। এ সময় রাজধানী হারারেতে ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ ছাড়া রাস্তায় সামরিক যান মোতায়েন করা ...

রোহিঙ্গাদের স্থায়ী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় ডেনমার্ক

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ওই বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডেনিশ সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা বা স্ট্র্যাটেজিক ডায়ালগ সংক্রান্ত সমঝোতার আওতায় এটিই ছিল প্রথম আলোচনা বা সংলাপ। মঙ্গলবার সকালে বৈঠকের আগে আগে এ সমঝোতা সই হয়। রাতে মন্ত্রণালয়ের ইউরোপ অনুবিভাগের কর্মকর্তারা জানান, বৈঠকে বিভিন্ন ইস্যুতে দুই দেশ আরও ঘনিষ্টভাবে কাজ করতে সম্মত হয়েছে। যার মধ্যে রয়েছে, দ্বিপক্ষীয় ...

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি চক্র যেভাবে কাজ করে

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারে মঙ্গলবার এবং তার আগের গত দু’দিনে জালিয়াতির অভিযোগে মোট ১২ ভর্তিচ্ছুকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আটককৃতদের প্রায় সকলেই সাংবাদিকদের সামনে জালিয়াতি করে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেছেন। তারা জানান, বিভিন্ন মোটা অংকের টাকার চুক্তিতে তাদের হয়ে বদলি পরীক্ষা দিয়ে দেন জালিয়াত চক্রের সদস্যরা। কিভাবে বদলি পরীক্ষা দেওয়া হয় ...

ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:  ক্যালিফোর্নিয়ায় শিশুদের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় চারজন মারা গেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ক্যালিফোর্নিয়ার উত্তরে অবস্থিত একটি গ্রামের স্কুলে এ ঘটনাটি ঘটে। সেই সময় ছিল স্কুল শুরুর ব্যস্ততা। ভিড় পূর্ণ সেই সময়েই হামলা চালায় বন্দুকধারী। জানা গেছে, যে স্কুলে আক্রমণ চালানো হয়েছে তার নাম রাঞ্চো তেহামা এলিমেন্টারি স্কুল। সকালের দিকে স্কুল শুরুর সময়ে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ...

বগুড়ায় অতিরিক্ত ফি আদায়ে দিশেহারা অভিভাবক

নিজস্ব প্রতিবেদক: বোর্ড কর্তৃক ঘোষিত ১৬৫০-১৭০০ টাকা নিধারন করা হলেও তা উপেক্ষা করে বগুড়ার শাজাহানপুরের গোহাইল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করতে ফরম ফেলাপের জন্য ছাত্র-ছাত্রীদের নিকট থেকে ২৬০০-২৮০০ টাকা করে ফি আদায় করার অভিযোগ উঠেছে। অতিরিক্তি এত টাকা দিতে দিশেহারা হয়ে পড়ছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন। প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজসে এসব অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ ...

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ শহরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বুধবার ভোর রাত ৪ টার দিকে শহরের গঙ্গধরপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হামিদুর রহমান ও সাবিনা ইয়াসমিন নামে ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ হামিদুর রহমান ঢাকার মিরপুর আল রাহিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি স্ত্রীসহ গঙ্গাধরপট্টির ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের ...

সিডর খ্যাত সেই ভয়াল ১৫ নভেম্বর আজ

নিজস্ব প্রতিবেদক: ‘সিডর’ খ্যাত সেই ভয়াল ১৫ নভেম্বর আজ । ২০০৭ সালের এই দিনে ভয়াবহ সামুদ্রিক ঝড় ‘সিডর’ আঘাত হানে বরিশাল, বরগুনাসহ দেশের উপকূলীয় এলাকায়। যা ছিল উপকূলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আঘাত।প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মুহূর্তের মধ্যেই পরিণত হয় উপকূলীয় জনপথগুলো মৃত্যুপুরীতে । রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, মাঠ-ঘাট এমনকি গাছের সঙ্গে ঝুলে ছিল শত শত মানুষের লাশ। দুর্যোগের সেদিনে গৃহহীন হয় লাখ লাখ মানুষ। ...

খুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তির তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ (স্নাতক/ সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে এ ইউনিটের ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সদ্য প্রকাশিত এ ইউনিটের ফলাফলসহ সকল ইউনিটের বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে ভর্তির পরিবর্তীত ...