নিজস্ব প্রতিবেদক: প্যান্টের পকেটে ইয়াবা বড়ি পাওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এহসানুল হক ওরফে মন্টু (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৭৪টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। সোমবার রাত আটটার দিকে পৌরশহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এহসানুল হক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তাঁর বাড়ি উপজেলার পাতাকাটা গ্রামে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ...
ব্রেকিং নিউজ
এক রোহিঙ্গা নারীর ৭ সন্তানসহ ৬০ আত্মীয় হত্যা
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যাকালে এক রোহিঙ্গা নারীর ৭ সন্তান ও স্বামীসহ তার পরিবারের অন্তত ৬০ সদস্যকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। আলমাস খাতুন নামের এই রোহিঙ্গা নারী নিজের চোখের সামনে তাদের হত্যা হতে দেখেছেন। তাকেও হত্যার চেষ্টা করা হয়। স্বামী-সন্তান ও আত্মীয়স্বজন হারিয়ে একেবারে নিঃস্ব এই নারীর মতো বহু রোহিঙ্গা নারী পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। সম্প্রতি ...
আজ আদালতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তি ...
তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকার কথা রয়েছে- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ...
কুলখানিতে নিহত ১০ জনের মধ্যে ৯ জনই হিন্দু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জনই হিন্দু এবং একজন বৌদ্ধ বলে জানা গেছে। নিহতরা হলেন- ঝণ্টু দাস, সুবির, টিটু, লিটন দাস, প্রদীপ তালুকদার, কৃষ্ণপদ, সুজিত দাস, জোনাকি, দুলাল ও আশিষ বড়ুয়া। এ ছাড়াও আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। এর মধ্যে ১০-১২ ...
দিয়াজ হত্যা : চবি শিক্ষক কারাগারে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান হত্যা মামলায় অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিনের শেষ দিনে সোমবার আনোয়ার হোসেন চট্টগ্রামের মুখ্য মহানগর বিচারক মশিউর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে বাদী ...
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। রবিবার পুলিশ একথা জানায়। ইন্ডিয়ানা রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ৯ টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যের গভীর বনভূমি এলাকায় এক ইঞ্জিন বিশিষ্ট ছোট্ট বিমানটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়, ওই বিমানে থাকা তিন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি বিমানটিতে থাকা দুই কুকুরের ...
বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও লাঠিচার্জের কারণে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পণ্ড হয়ে যায়। সোমবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ...
মহিউদ্দীন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার দুপুরে নগরীর রিমা কনভেনশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার মারা ...
দেশ কারাগার হলে বিএনপি নেতারা বাইরে কেন: কাদের
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার দেশকে কারাগারে পরিণত করেছে-বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, এমনটি হলে বিএনপি নেতাদের মুক্ত থাকার কথা না। সোমবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর ও নবীনগর এলাকায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ফুট ওভারব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এ সময় গণমাধ্যম কর্মীরা সরকারের বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রবিবারের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর