১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১১

ব্রেকিং নিউজ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ইউনিয়নের তাজপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মো. আলী। সে মহেশপুর গ্রামে তার নানা আজাহারের বাড়িতে থাকতো। অপর শিশু শাহরিয়ার রহমান একই ইউনিয়নের মহেশপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে মহেশপুর গ্রামের শাহীন মিয়ার বাড়ির বিদ্যুতের ...

দুর্ঘটনা এড়াতে শাহজালালে বিমান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। এতে করে কয়েকটি এয়ারলাইন্সের যাত্রীদের হোটেলে রাখা হয়েছে এবং বাকীরা বিমানবন্দরেই অপেক্ষা করছেন বলে জানা গেছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়েছে। যার ...

নামের ভুলে ভরা স্মার্ট কার্ডও

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বইল্ল্যাপাড়া বায়তুশ শরফ রোডের মিজবা খানম। জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন বছর দশেক আগেই। সেই কার্ডের ছবি ভালো না। এই কার্ডের বদরে স্মার্ট কার্ড দেয়া হবে জেনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার পর যখন হাতে কার্ডটি এলো, তখন খুশির বদলে চোখে-মুখে মিজবার বিরক্তির ছাপ। স্মার্ট কার্ডে ভুল হয়েছে বাবার নামে। মিজবার বাবার নাম মো. আমিন ...

বাচ্চুকে সময় দেবে না দুদক

নিজস্ব প্রতিবেদক: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন তার সম্পদের তথ্য প্রাথমিক যাচাই বাছাই করার পর তার অবৈধ সম্পদের ব্যাপারে খোঁজ নিতে অনুসন্ধান টিম গঠন করেছে। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক শামসুল আলমকে এ অনুসন্ধান টিমের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। অসুস্থতার কারণ দেখিয়ে তৃতীয় দফায় ...

কাবিননামা চাওয়া ট্যুরিস্ট পুলিশের এএসআই মাসুদ ক্লোজড

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া দম্পতির কাছে কাবিনামা না পেয়ে নাজেহাল করা ট্যুরিস্ট পুলিশের এএসআই মো. মাসুদকে ক্লোজড করা হয়েছে। গতকাল সোমবার রাতে পর্যটক দম্পতি নাজেহালের খবর প্রকাশের পরপরই এই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পর্যটক দম্পতি হয়রানির বিষয়টি তদন্তে সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ...

শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা পদ্ধতির উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ট্রান্সফর্মিং সেকেন্ডারি এডুকেশন ফর রেজাল্টস প্রোগ্রাম-এর আওতায় ৬ষ্ট থেকে দ্বাদশ শ্রেণির এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী এতে উপকৃত হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচি শিক্ষা ও পাঠদানের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি লেখাপড়ায় বিশেষ করে ছাত্রী ও দরিদ্র পারিবারের ছেলে ...

তুরস্কের প্রধানমন্ত্রী কক্সবাজারে যাচ্ছেন বুধবার

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে আগামীকাল বুধবার কক্সবাজারে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তুরস্কের প্রধানমন্ত্রী দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এ সময় পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং ...

শিশু রাব্বি হত্যা: রাজশাহীতে ৩জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য ১০ বছরের শিশুকে অপহরণ করে মাথা কেটে হত্যার মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিন আসামিকে ফাঁসি এবং অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন। রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেকের আরও ২০ হাজার টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির ১০ হাজার ...

রাণীনগরে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলেকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।তারা হলেন, পশ্চিম বালুভরা গ্রামের মোসলেম খাঁর স্ত্রী মোছা. হেলেনা বেগম (৪৫), মেয়ে মোছা. জ্যোতি (২৫), দুই ছেলে মো. নয়ন (২২) ও মো. রকি (২০)। সোমবার সন্ধ্যার পর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। মা ও মেয়েকে তাদের নিজ বাড়ি থেকে ...

সিরাজগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিবেদক: নাশকতার ১৭ মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার আলাউদ্দিন আল আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ধামাইকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বলে জানা গেছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে  নাশকতা ও ...