নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় কসমেটিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রবিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এসএফ কসমেটিক কারখানার শ্রমিক নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রবিবার ভোরে ...
ব্রেকিং নিউজ
সু চির সম্মতিতেই রোহিঙ্গা নির্যাতন হয়েছে : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সম্মতিতেই রোহিঙ্গা নির্যাতন হয়েছে বলে ধারণা করছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন। এজন্য মিয়ানমারের নেতাদের একসময় বিচারের মুখোমুখি হতে হবে। বিশ্বে মানবাধিকার রক্ষার বিষয়গুলো দেখভাল করে জাতিসংঘের এই প্রতিষ্ঠানটি, যার প্রধান হুসেইন। বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, যে মাত্রায় এবং যেভাবে সেখানে সামরিক অভিযান চালানো হয়েছে, তা অবশ্যই ...
হিমাচল ও গুজরাট বিজেপির দখলে
আন্তর্জাতিক ডেস্ক: শুরুতে যে হাড্ডাহাড্ডির সম্ভাবনা জাগিয়েছিল বিরোধী কংগ্রেস। শেষ পর্যন্ত তা থাকেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট ছাড়াও হিমাচলের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গুজরাটে ১৮২ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি ১০৯টি, কংগ্রেস ৭২টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। একটি আসনে অন্য দল জয় পেয়েছে। সরকার গঠনে এই ...
ফিলিপাইনে গ্রীস্মমণ্ডলীয় ঝড়ে ৩০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে প্রচণ্ড ঝড়ের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০ জনের প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪৬ জন। ঘর-বাড়ি ছেলে আশ্রয়স্থলে গিয়েছেন ৯০ হাজার মানুষ। সোমবার সরকারি ত্রাণ সংস্থা একথা জানিয়েছে।দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত এক কর্মকর্তা সফরোনিয়া ডেসিলো জানান অ্যাসেসিয়েট প্রেসকে জানান, ভূমিধ্বসে বিলিরান প্রদেশের অনেকে প্রাণ হারিয়েছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে গেছেন। দৈনিকদেশজনতা/ আই সি
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শীঘ্রই আঘাত করবে যুক্তরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র আগামী ৬ মাসের মধ্যে যুক্তরাজ্যে পৌঁছে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি যুক্তরাজ্যের রক্ষণশীল দলের সংসদ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তিনি এমন আশঙ্কা-প্রকাশ করেছেন বলে জানা যায়। বরিস জনসন আরো জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র সকল সামরিক শক্তি প্রত্যাহার করতে পারে। এই পদক্ষেপের মূল লক্ষ্য থাকবে চীন সরকারের আস্থা ...
গুজরাটে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই
আন্তর্জাতিক ডেস্ক: গুজরাটে ক্ষমতাসীন বিজেপি আর কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একদিকে তিন তরুণ তুর্কির স্থানীয় ‘জাতভিত্তিক’ লড়াইয়ের সঙ্গে জাতীয় কংগ্রেসের মেলবন্ধ আর অপরদিকে নরেন্দ্র মোদির নিজস্ব ‘ক্যারিশমা’- এই দুইয়ের মধ্যে শেষপর্যন্ত কাকে বেছে নিবেন গুজরাটের ভোটাররা তার চূড়ান্ত ক্ষণের অপেক্ষা। আজ সোমবার সকালে ভারতের গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, গুজরাট রাজ্যের নির্বাচনে বিজেপি ৭৯টি আসনে এগিয়ে রয়েছে ...
জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে খসড়া প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারে একটি খসড়া প্রস্তাবের বিষয় বিবেচনা করছে। এতে জেরুজালেমের অবস্থানের যে কোনো ধরনের পরিবর্তনের বৈধতা নেই এবং তার আগের অবস্থান সংরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। সম্প্রতি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার এ বিষয়ে মিসরের পক্ষ থেকে করা একটি খসড়া প্রস্তাব ...
এবার জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক: এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেবার কথা বলার পর এমন ঘোষণা দিলেন এরদোগান। ট্রাম্পের ওই সিদ্ধান্ত ঘোষণার পর তার কড়া নিন্দা করেছিলেন এরদোগান। অন্যান্য দেশ থেকেও এর নিন্দা করা হয়। ইসরায়েল বর্তমানে জেরুজালেম শহরের পুরোটাই নিয়ন্ত্রণ ...
২২ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সঙ্গে চুক্তি সইয়ের দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ শুরু করার কথা ৷ আর সেই চুক্তি অনুযায়ী ২২ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ। চুক্তি হয়েছিল গত ২৩ নভেম্বর ৷ খবর ডিডব্লিউ’র। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কিত মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হয় গত ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপোদিতে। সেই চুক্তিতে ...
শীঘ্রই পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলব: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক অল্প কিছুদিনের মধ্যেই পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। রবিবার এক ভাষণে তিনি এ কথা বলেন। এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে মুসলিম বিশ্বকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়ে ছিলেন। এরদোগান বলেন, আল্লাহ চাইলে অল্প কিছুদিনের মধ্যে পূর্ব জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলব। তিনি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর