৩০শে মে, ২০২৬ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১৮

তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় সফররত তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকার কথা রয়েছে- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ড. মো. এনামুল হক চৌধুরী।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ৮:৩২ অপরাহ্ণ