নিজস্ব প্রতিবেদক রাজধানীর প্রগতী সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাস পিষে মারল এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পারাপারের সময় আবরার আহমেদ চৌধুরী নামে একটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের ওই বেপরোয়াটি। প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক।দুর্ঘটনার পর নিহত ছাত্রের ...
ব্রেকিং নিউজ
বাড্ডায় বোনের সামনে ভাইকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মেরুল বাড্ডায় জুলহাস মোল্লা (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জুলহাসকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলহাস সোলায়মান মোল্লার ছেলে। তারা বর্তমানে রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় ম-১০০ নম্বর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। নিহতের ...
কেন্দ্র থেকে ফেরার পথে ব্রাশ ফায়ার, প্রিসাইডিং অফিসারসহ নিহত ৭
অনলাইন রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ব্রাশ ফায়ার করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই প্রিসাইডিং অফিসার আবদুল হান্নানসহ অন্তত ৭জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, রাঙ্গামাটির ...
জাবির ছাত্রী হলে ট্রাঙ্কে পাওয়া সেই নবজাতকের পিতৃপরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষ থেকে ট্রাঙ্কবন্দী অবস্থায় উদ্ধার করা সেই নবজাতকের পিতৃপরিচয় পাওয়া গেছে। তার বাবার নাম রনি মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয়েরই মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচে শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র। রনি মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। কিন্তু আমার ফোনের সমস্যার কারণে ওই সময়ে ...
রেকর্ড গড়ে আফগানদের প্রথম টেস্ট জয়
খেলা ডেস্ক নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আফগানরা। অভিষেকের এক বছরের মাথায়ই এই সাফল্য তাদের। শুধু জয় পাওয়াই নয়, একেবারে রেকর্ড গড়েই ঐতিহ্যবাহী এই ফরম্যাটে উদযাপন করল টিম আফগানিস্তান। পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে অভিষেকের পর সবচেয়ে দ্রুততম সময়ে নিজেদের প্রথম জয় তুলে নিল আফগানরা। দেরাদুনে একমাত্র টেস্টে আইরিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় আসগর আফগান ও ...
খালেদা জিয়া অসুস্থ, আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ পিছিয়েছে। পরবর্তী শুনানীর জন্য আগামী ১৭ই এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার দিন ধার্য ছিল। তবে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে মামলার অন্যতম আসামি খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা হয়নি। খালেদা জিয়াকে হাজির না করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি ...
বাসায় খাদ্যমন্ত্রীর মেয়ে জামাইয়ের মৃত্যু, স্বজনদের দাবি হত্যাকাণ্ড
নিজস্ব প্রতিবেদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কর্মকারের বড় মেয়ের জামাই রাজন কর্মকারের (৪২) মৃত্যু হয়েছে। তবে রাজনের স্বজনদের দাবি মৃত্যুটি রহস্যজনক, এটি একটি হত্যাকাণ্ড। রাজন কর্মকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল বিভাগের সহযোগি অধ্যাপক। রাজনের স্ত্রী-ও বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। আজ ভোরে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে স্কয়ার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাদ্যমন্ত্রীর ...
আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২
অনলাইন জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা হলেন, কালাই উপজেলার পুনট মোন্নাপাড়া গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে আফতাব এবং একই উপজেলার মাহিস্য পাড়ার চারু মোহন্তের ছেলে রতন মোহন্ত। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. লতিফ খান ঘটনার সত্যতা ...
এবার অস্ট্রেলিয়ায় মসজিদের গেটের ভিতরে গাড়ি, মুসল্লিদের প্রতি আপত্তিকর মন্তব্য
বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডে মসজিদে হামলার শোকে সারা বিশ্ব যখন মূহ্যমান, সেই শোক কাটতে না কাটতেই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি মসজিদের গেটের ভিতর গাড়ি উঠিয়ে দিয়ে নামাজরত মুসল্লিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছে ২৩ বছর বয়সী এক যুবক। তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। অনলাইন গার্ডিয়ান জানিয়েছে, শনিবার এ সময় ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। ওই ব্যক্তি সজোরে গাড়ি প্রবেশ করিয়ে দেয়ায় ...
বাসে তুলে দেওয়ার কথা বলে মা-মেয়েকে গণধর্ষণ!
অনলাইন নরসিংদীর শিবপুরে বাসে তুলে দেওয়ার কথা বলে মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের সৃষ্টিগড় এলাকার একটি পাটকলের পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে ধর্ষণের শিকার মা বাদী হয়ে শিবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) ও মো. শফিক (২৫) নামের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর