অনলাইন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) নিয়ন্ত্রণাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ঘণ্টারও বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ জেলা সদরের ঘাটুরাস্থ তিতাস গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাস উৎপাদনের সময় অতিরিক্ত গ্যাস একটি ফ্লেয়ার লাইনের মাধ্যমে পুড়িয়ে ...
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু ছিল না :যুক্তরাষ্ট্র
বিদেশ ডেস্ক বাংলাদেশে গত ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এই নির্বাচনে ভোটবাক্সে ব্যালট ভরা, বিরোধী দলের পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের হুমকি দেওয়াসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তৈরি ২০১৮ সালের মানবাধিকার প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে। গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী ...
আরেক মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ নির্দেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ৮ ...
ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত
বিদেশ ডেস্ক ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে পশ্চিম তীরের হেবরন শহরে এ ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মোহাম্মদ শাহিন (২৩) নামে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে ইসরায়েলি বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সালফিত শহরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এসময় আরো এক ফিলিস্তিনি নাগরিক মারা যায়। এদিকে ...
উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ১৬জন বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সারাদেশে ১৬ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নেতাদের বহিষ্কার করে বিএনপি। এর আগে একই কারণে শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি অশোক কুমার কুন্ডু, ...
রোনালদোর হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে জুভেন্টাস
খেলা ডেস্ক স্পেনের মাটিতে অ্যাটলেটিকোর কাছে ০-২ ব্যবধানে হার জুভেন্টাসের। গ্যালারি থেকে সর্বত্রই বিদ্রুপের মুখে পড়েছিলেন রোনালদো। বিদ্রুপ এতটাই চটিয়ে দিয়েছিল, যে হাতের পাঁচ আঙুল দেখিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইঙ্গিত দেখিয়ে সেদিন মিক্স জোন ছেড়েছিলেন। ছবিটা ২১ ফেব্রুয়ারির। এরপর বুধবার (১৩ মা) তুরিনে দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিট বাকি। মাঠে নামার আগে টানেলে শুরু রোনালদোর ছটফটানি। তখনও দুই লেগ মিলিয়ে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস, আহত ১৫
অনলাইন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজুল ইসলাম বলেন, নুরানি কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ১০ তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণকাজ করছে। গতকাল ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত ১২টার দিকে হঠাৎ ছাদের পশ্চিম প্রান্তের উত্তর ...
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় ...
অবশেষে ডিএনএ টেস্টে মিললো সেই দোলার মরদেহ
নিজস্ব প্রতিবেদক অবেশেষে আশঙ্কাটাই সত্যি হলো। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর থেকে আশঙ্কা করা হচ্ছিলো নিখোঁজ দুই বান্ধবী ফাতেমা তুজ জোহরা (বৃষ্টি) ও রেহনুমা তাবাসসুম (দোলা) আগুনে পুড়ে মারা গেছেন। কিন্তু তাদের লাশের সন্ধান পাওয়া যাচ্ছিলো। এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে গত ৬ মার্চ আগুনে পুড়ে অঙ্গার হওয়া ৯ জন পুরুষ ও দুই নারীর মধ্যে ফাতেমা তুজ জোহরা বৃষ্টির খোঁজ ...
ঢাবি ক্যাম্পাসে নবনির্বাচিত ভিপি নুরকে ছাত্রলীগের ধাওয়া, আহত ছাত্রদলের তৌহিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ মঙ্গলবার দুপুরে যান নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর। তিনি যাওয়ার কিছুক্ষণ পর সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে প্রবেশের পর টিএসসি প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুর। কিন্তু নুর ও তার সমর্থকদের ছাত্রলীগ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে জানা গেছে। এসময় নুর সমর্থকরা টিএসসির ভেতরে ঢুকে পড়েন।কিন্তু ভিপি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর