নিজস্ব প্রতিবেদক রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে কড়াইল জামাই বাজারের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে দিকে একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ভোর ৬টার দিকে মহাখালীর কড়াইল ...
ব্রেকিং নিউজ
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২৫ অভিবাসী নিহত
বিদেশ ডেস্ক মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর সিয়াপাসে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া। নিহতরা সবাই মধ্য আমেরিকার অভিবাসী বলে জানা গেছে। মহাসড়কে একটি ট্রাক দ্রুতগতিতে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
ভারতের যুদ্ধবিমান ভূপাতিতকারী সেই ২ পাইলটের পরিচয় প্রকাশ করল পাকিস্তান
বিদেশ ডেস্ক সেই দুই পাইলট যারা গত সপ্তাহে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দেশটির জাতীয় সংসদে তাদের পরিচয় প্রকাশ করেন। বুধবার পার্লামেন্টকে তিনি জানান, স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকি এবং উইং কমান্ডার নুমান আলী খান বিমান দুটি ভূপাতিত করেন। ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ...
সদরঘাটে নৌকায় লঞ্চের ধাক্কা, একই পরিবারের নিখোঁজ ৬
নিজস্ব প্রতিবেদক রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি ডিঙি নৌকায় লঞ্চের ধাক্কার ঘটনায় শিশুসহ একই পরিবারের ছয়জন নিঁখোজ রয়েছেন। কামরাঙ্গীরচর থেকে শরিয়তপুর যাওয়ার উদ্দেশে ডিঙি নৌকা যোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছিলেন তারা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সুরভী-৭ লঞ্চের ধাক্কায় একই পরিবারের ৭জন নৌকা থেকে বুড়িগঙ্গার পানিতে পড়ে যান। তাদের মধ্যে শাহজালাল নামে একজনকে উদ্ধার করা সম্ভব ...
সুলতান মনসুরকে গণফোরাম ও ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক সুলতান মোহাম্মদ মনসুরকে ঐক্যফ্রন্ট চিনে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জোটের শরিক গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্টু বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মনসুরকে গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখে গণফোরামের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়েছিল। এখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’ মোস্তফা মোহসিন মন্টু বলেন, ‘সংসদ সদস্য ...
শপথ নিয়েই সংসদে যোগ দিলেন সুলতান মনসুর
অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী ঐক্যফ্রন্টের নেতা ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। বিরোধী দলের সদস্যদের পাশে দ্বিতীয় সারিতে তার আসন নির্ধারিত হয়েছে। অন্যদিকে, শপথ নিতে আসেননি গণফোরামের অপর বিজয়ী এমপি মোকাব্বির খান। উল্লেখ্য, ২০১৮ সালের ...
শেষ মুহূর্তের নাটকীয়তায় পিএসজিকে হারিয়ে শেষ আটে ম্যান ইউ
খেলা ডেস্ক শেষ মুহূর্তের নাটকীয়তায় পিএসজিকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। রাশফোর্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোল সবকিছু যেন পালটে দিল। যার ফলে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ম্যান ইউ। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-১ গোলে জিতে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের ...
চকবাজার ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে আরও ১১ লাশ সনাক্ত
নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১১ জনের লাশ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কলেজ ছাত্রী বৃষ্টি ও বিশ্ববিদ্যালয় ছাত্র রোহানের লাশ রয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সংবাদ সম্মেলন করে ১১ লাশ শনাক্তের খবর জানায়। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফাতেমা-তুজ-জোহরা (বৃষ্টি) ছিল ...
পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের স্ক্যানিং মেশিন পার, তদন্তে কমিটি
নিজস্ব প্রতিবেদক পিস্তল বহন করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ কর্মীকে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক। তিনি গণমাধ্যমকে বলেন, পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল ...
কাশ্মীরে সেনা-বিদ্রোহীদের মধ্যে ফের সংঘর্ষ, নিহত ২
বিদেশ ডেস্ক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামার একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দেশটির সেনা বাহিনী। সেনাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা, পাল্টা আক্রমণে বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর