১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৬

ব্রেকিং নিউজ

ক্রাইস্টচার্চে নিহত ২ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ মঙ্গলবার রাতে দেশে আনা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে লাশ দুটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়। যে দুজনের লাশ দেশে আনা হয়েছে, তাঁরা হলেন: নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারা খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ...

উত্তরায় বাসায় শিশু গৃহকর্মীর লাশ, বাহিরে স্থানীয়দের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ঢাকার উত্তরায় এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে, তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ওই বাড়ির সামনে বিক্ষোভ করছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে বৈশাখী নামের ১২ বছরের শিশুটির লাশ উদ্ধার করা হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিফাত ফেরদৌসের বাসায় কাজ করত মেয়েটি। ওই বাসায় এক শিশু ...

ফরিদপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাসহ আহত ১০

অনলাইন ফরিদপুরে ২৬ মার্চ ফুল দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত তিন দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মারাত্বকভাবে আহত হন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা। তাকে রড ও কাঠ দিয়ে পিটিয়ে আহত করা হয়। এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ...

ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় কেমিক্যালের গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পাগলা ইসলামিয়া বউবাজার এলাকার বোম্বে ডাইং কারখানায় এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণে কারখানাটির চতুর্থ তলা ভবনসহ আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বউবাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় অন্ধকার হয়ে ...

একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

একই পরিবারের ৫জন সদস্য। তারা সবাই ছিলেন সনাতন ধর্মাবলম্বী। কিন্তু সম্প্রতি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সবাই। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। গতকাল রোববার (২৪ মার্চ) রাত ১০টায় স্থানীয় ভাটেরা ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে পবিত্র কলিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এদিকে সনাতন ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ...

নিউজিল্যান্ডে মসজিদে হামলা : যা বললেন ড.কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ধ্বনি একসাথে উচ্চারিত হয়েছে। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কারো প্রতি কোনো বৈষম্য করা যায় না। সকল ধর্মের সহাবস্থানের জন্য আমরা গর্ববোধ করতে পারি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি সভায় ড. কামাল এ কথা বলেন। ...

এইচএসসি পরীক্ষার সময় সব কোচিং বন্ধ

এইচএসসি পরীক্ষার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ জন্য ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও প্রশ্নফাঁস রোধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ...

১৩০০ যাত্রী নিয়ে সাগরে আটকা পড়ল প্রমোদতরী

বিদেশ ডেস্ক ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে অচল হয়ে গেল ভাইকিং স্কাই নামের একটি প্রমোদতরী। এতে আটকা পড়েছে ১৩০০ যাত্রী। যাত্রীদের বেশিরভাগই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শনিবার (২৩ মার্চ) উপকূলের দিকে ফেরার পথে ভাইকিং স্কাই নামের প্রমোদতরীটির ইঞ্জিন বিকল হয়ে যায়। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ইতিমধ্যে ৫টি হেলিকপ্টার ও বেশ কয়েকটি জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে ...

স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০১৯ এ ভূষিত করেছেন। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা তাঁদের হাতে তুলে দেন। সরকার গত ১০ মার্চ এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৩ জন বিশিষ্ট ...

স্বাধীনতা দিবস পালনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

দেশজনতা অনলাইন ডেস্কঃ আগামীকাল ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করা হয়েছে। জানা গেছে, দিবসটি উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণটি। নানা রঙের ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। এছাড়া চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়। এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ...