দেশজনতা অনলাইন ডেস্কঃ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি এতটাই অসুস্থ যে মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। এমতাবস্থায় চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ...
ব্রেকিং নিউজ
সারাদেশে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস
দেশজনতা অনলাইন ডেস্কঃ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। ...
নেত্রকোনার আবদুল মজিদসহ ৫ আসামির রায় বৃহস্পতিবার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাওলানা আবদুল মজিদসহ পাঁচ আসামির বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ দিন ঠিক করেন। এর আগে সোমবার ২৮ জানুয়ারি এ মামলার ওপর শুনানি শেষে সিএভি (মামলায় যে কোনো দিন রায়) ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ...
ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যান করল ৪ আরব দেশ
দেশজনতা অনলাইন আন্তর্জাতিক ডেস্কঃ গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা প্রত্যাখ্যান করেছে উপসাগরীয় চারটি দেশ। উপসাগরীয় চার আরব দেশ সৌদি আরব, বাহরাইন, কাতার ও কুয়েত ট্রাম্পের স্বীকৃতির সমালোচনা করে এক যৌথ বিবৃতিতে বলেছে, “অধিকৃত ওই ভূমি আরবদের।” ট্রাম্পের এ স্বীকৃতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে এবং শক্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে বলে সতর্ক করেছে সৌদি ...
মোরাতার নৈপুণ্যে জয় পেল স্পেন
দেশজনতা অনলাই ডেস্কঃ ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আলভারো মোরাতার নৈপুণ্যে মাল্টাকে হারিয়ে ইউরোর বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার রাতে মাল্টার মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্পেন। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বাছাই শুরু করা দলটি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে এগিয়ে থাকা স্পেনের গোল পায় ৩১তম মিনিটে। মারিও ...
কষ্ট করে জিতল আর্জেন্টিনা
দেশজনতা অনলাইন ডেস্কঃ লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনার জয় পেতে বেশ কষ্ট করতে হলো। খেলার শেষ দিকে আনহেল কোররেয়ার গোলে প্রীতি ম্যাচে মরক্কোকে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। মঙ্গলবারের ম্যাচে তানজিয়ারে স্বাগতিকদের ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। একমাত্র গোলটি ৮৩তম মিনিটে করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড কোররেয়া। প্রথমার্ধে ফুটবলের চেয়ে ফাউলই হয়েছে বেশি। দুই পক্ষই এ অর্ধে ১৪টি করে ফাউল করে। তবে ...
‘পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত’ : ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আবারো হামলা চালাতে পারে ভারত। আর এ হামলা হতে পারে ভারতের লোকসভা নির্বাচনে আগে। এমনটিই আশঙ্কা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের তিনি তার এ আশঙ্কার কথা ব্যক্ত করেন বলে জানিয়েছে দৈনিক ডন। ইমরান খান বলেন, ‘আগামী মাসে ভারতে সাধারণ নির্বাচন হওয়ার আগে পাকিস্তানে হামলা চালাতে পারে দেশটি। এ হামলা করে নির্বাচনে ফায়দা ...
টঙ্গীতে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাউসার (২৮) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে টঙ্গীর গাজীপুরা বাশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬ নম্বর ব্লকের মিন্টু মিয়ার ছেলে। গাজীপুর মেট্টাপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে ছিনতাইয়ের প্রস্ততির সময় ...
কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ৪
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে পৃথক বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছে। এর মধ্যে টেকনাফে দুজন এবং পেকুয়ায় নিহত হয় অপর দু’জন। এ সময় এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি বিজিবি। টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয় দুজন। টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ভারপ্রাপ্ত ...
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
অনলাইন রাজধানীর ভাষানটেক এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে দুজনকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, নিহত শফিকুল ইসলাম শফিক নরসিংদীর তালিকাভুক্ত এক নম্বর সন্ত্রাসী। তার নামে তিনটি হত্যা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত ১২টি মামলা রয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে ভাষানটেকের একটি বাড়িতে এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর