১৬ই এপ্রিল, ২০২৬ ইং | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২২

কষ্ট করে জিতল আর্জেন্টিনা

দেশজনতা অনলাইন ডেস্কঃ লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনার জয় পেতে বেশ কষ্ট করতে হলো। খেলার শেষ দিকে আনহেল কোররেয়ার গোলে প্রীতি ম্যাচে মরক্কোকে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

মঙ্গলবারের ম্যাচে তানজিয়ারে স্বাগতিকদের ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। একমাত্র গোলটি ৮৩তম মিনিটে করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড কোররেয়া।

প্রথমার্ধে ফুটবলের চেয়ে ফাউলই হয়েছে বেশি। দুই পক্ষই এ অর্ধে ১৪টি করে ফাউল করে। তবে বলের নিয়ন্ত্রণে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল মরক্কো।

৮৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাতিয়াস সুয়ারেসের ছোট পাস ধরে বেশ খানিকটা এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন বদলি নামা কোররেয়া।

বাকিটা সময় আর্জেন্টিনার রক্ষণে প্রচণ্ড চাপ দিলেও সমতায় ফেরা গোলের দেখা পায়নি মরক্কো।

প্রকাশ :মার্চ ২৭, ২০১৯ ১২:২৭ অপরাহ্ণ