১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রে মসজিদে অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রের একটি মসজিদে আবারও মসজিদে হামলা করা হয়েছে। এবার মসজিদে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। রোববার ভোর ৩টার দিকে দেশটির সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে বলে ফক্স নিউজ সূত্রে জানা গেছে। হামলার সময় মসজিদটির ভেতরে অন্তত সাত মুসল্লি ছিলেন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে আগুনে মসজিদটির বাইরের অংশে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো ...

সাইবার দলের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে (৪০) রাজধানীর তেজগাঁও থেকে আটক করেছে র‌্যাব-৩। সোমবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডার দায়ে আশেক আহমেদকে আটক করা হয়েছে।

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর শেওড়াপাড়ায় তেতুলিয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল ১০টায় মিরপুরের শেওড়াপাড়ায় এ দুর্ঘটনায় ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা। মোটরসাইকেল আরোহীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই অজিত কুমার রায় জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বাসচালককে আটক করা গেছে। তবে নিহতের পরিচয় এখনও ...

নৌকার আনন্দ মিছিলে জাসদের হামলা, যুবলীগ কর্মী নিহত

অনলাইন কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) সমর্থকদের আনন্দ মিছিলে জাসদের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে উজ্জল প্রামাণিক (৩৫) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গণনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর হাজী ওয়াহেদ মাস্টার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত উজ্জল প্রামাণিক ...

হঠাৎ কূটনৈতিক পাড়াসহ গোটা রাজধানীতে কড়া নিরাপত্তা

দেশজনতা অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডে হামলা ও আগামী ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়া খ্যাত গুলশান-বনানীসহ গোটা রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার বিকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়। কূটনৈতিক পাড়া গুলশান-বনানী এলাকার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গুলশানে ঢোকার সড়ক বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসানো হয়েছে অতিরিক্ত তল্লাশি চৌকি। প্রতিটি প্রবেশ মুখে ...

ছাত্রকে বাস থেকে ফেলে হত্যার দায় স্বীকার

মৌলভীবাজারের শেরপুরে ভাড়া নিয়ে বাক বিতণ্ডার জেরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাফনানকে বাস থেকে ফেলে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে ওই বাসের চালক ও হেলপার। রোববার সকালে গাড়িচালক জুয়েল আহমদকে সিলেট ও সহকারী মাসুদ মিয়াকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো ...

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না এ বছর থেকেই

দেশজনতা অনলাইন ডেস্কঃ তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বসতে হবে না চলতি বছর থেকেই। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিশুদের ওপর পড়ালেখার চাপ কমানোর কথা চিন্তা করে ও প্রাথমিকে ঝরেপড়া কমানোর বিষয়ে গুরুত্বারোপ করে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ ...

জোরপূর্বক ভোটসহ বিভিন্ন অনিয়মে কিশোরগঞ্জের কটিয়াদীর ভোটগ্রহণ স্থগিত

দেশজনতা অনলাই ডেস্কঃ বিভিন্ন অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বেলা পৌনে ১২টা দিকে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। রোববার সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলার ভোট বন্ধ হওয়ায় এখন ১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে এ ...

৮২৫০০ শিক্ষার্থী পেল প্রাথমিকে বৃত্তি

দেশজনতা অনলাইন ডেস্কঃ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এবার ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার ৫০০ সাধারণ বৃত্তি। রবিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘ঝরে পড়া রোধ, ...

জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

অনলাইন মানিকগঞ্জের দৌলতপুরে জাল ভোট দেওয়ার সময় এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার জীয়নপুরের খা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে । আটক কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুর ক্ষুদ্র সাথিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা ও নির্বাচন অফিসার আব্দুল মোমিন জানান, ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ...