১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৪

ব্রেকিং নিউজ

টাইগ্রিস নদীতে ফেরি ডুবি, নিহতের সংখ্যা বেড়ে ১০০

বিদেশ ডেস্ক ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন শিশু, ৬১ জন নারী। বৃহস্পতিবার মসুল থেকে যাত্রী নিয়ে মোটামুটি চার কিলোমিটার উজানে পর্যটন দ্বীপ উম রাবায়েনে রওনা হয়েছিল ওই ফেরি। যাত্রীদের মধ্যে অনেকেই পরিবারের ...

নিউজিল্যান্ডে ২ মিনিটের নীরবতা, ইমামের আবেগময়ী ভাষণ

বিদেশ ডেস্ক গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে আজ ঠিক এক সপ্তাহ পর জুমার নামাজ আদায় করা হলো। এতে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নসহ হাজার হাজার মানুষ সংহতি প্রকাশ করেছেন। স্থানীয় সময় বেলা ১টা ৩২ মিনিটে নিহতদের স্মরণে ২ মিনিটের নীবরতা পালন করা হয়। আল নুর মসজিদের জামাল ফুদা কয়েক শ মুসল্লির উদ্দেশ্যে আবেগময় ভাষণ ...

রাজধানীর সড়কে ঝরল আরও একটি প্রাণ

নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্টনে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে পল্টন মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান জানান, রাতে পল্টনে সড়ক পারাপারের সময় ওই ব্যক্তিকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা ...

সাত দিনের আলটিমেটাম, আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক বাসচাপায় বিউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় সাত দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আলোচনা শেষে বুধবার সন্ধ্যা ছয়টার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনের সড়কে এসে তাঁরা এই ঘোষণা দেন। এর আগে আজ বুধবার বেলা একটার দিকে বসুন্ধরা ...

সুপ্রভাত পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর প্রাণহানির ঘটনায় সুপ্রভাত পরিবহনকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারের জন্য এই পরিবহনটি কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। আজ বুধবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল ...

নিউজিল্যান্ডের রেডিও ও টেলিভিশনে সম্প্রচার হবে শুক্রবারের আজান

বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। আগামী শুক্রবার নৃশংস এই হত্যাযজ্ঞের এক সপ্তাহ পূরণ হবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এই দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ...

চট্টগ্রামে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন

অনলাইন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকার একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লেগেছে। বুধবার ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লাগে। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ...

সু-প্রভাতের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের ঘোষণা মেয়র আতিকুলের

নিজস্ব প্রতিবেদক প্রগতি স্মরণীতে নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর প্রগতি স্মরণীতে বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে মেয়র এ ঘোষণা দেন। মঙ্গলবার দুপুরে প্রগতি স্মরণীর নর্দায় দুর্ঘটনাস্থলে গিয়ে ...

চালকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জেরে সেখানে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি অবরোধকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার কিছু পরে ঘটনাস্থলে যান মেয়র। তিনি বাসচালকের শাস্তি নিশ্চিত করা ও নিহত শিক্ষার্থীর নামে সেখানে একটি পদচারী-সেতু নির্মাণের ...

নেদারল্যান্ডসে হামলাকারী চিহ্নিত, ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর ইন্ডিপেনডেন্টের। ব্রিটিশ ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রামের ভেতর ওই বন্দুকধারী হামলাকারী হলেন তুর্কি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকমেন তানিস। ডাচ পুলিশ তানিসের একটি ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে। নিরাপত্তা জোরদারে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট মাঠে ...