নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসা সাত শিক্ষার্থী অনশন ভেঙেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টায় চতুর্থ দিনের মাথায় নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতিতে অনশন ভাঙেন তারা। শুক্রবার রাত ১১টায় শিক্ষার্থীদের অনশন ভাঙাতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, ডাকসুর সহসভাপতি নুরুল হক, সাধারণ ...
ব্রেকিং নিউজ
দেশে ফিরছেন ক্রিকেটাররা
খেলা ডেস্ক ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডে শেষ টেস্ট বাতিল হওয়ার পর দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় শনিবার দুপুরে দেশের উদ্দেশে নিউজিল্যান্ড ছেড়েছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে তারা পৌঁছাবে বলে জানা গেছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার খবর আসার পর থেকেই উৎকণ্ঠায় ছিল গোটা বাংলাদেশ। কারণ এই ...
বিএনপির নেতা ব্যারিস্টার আমিনুল হকের অবস্থা সংকটাপন্ন
নিজস্ব প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের অবস্থা সংকটাপন্ন। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছে পরিবার। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানান, বিএনপি সরকারের সময়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক এখন ইউনাইটেডের সিসিউতে ...
ক্রাইস্টচার্চের ২ মসজিদে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ৪০
বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চে দুইটি মসজিদে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত হয়েছেন ৪০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। নিখোঁজ রেয়েছেন আরো কয়েক জন। দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্ন এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। এই হামলাকে তিনি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, যারা এ হামলার সঙ্গে জড়িত তারা সকলেই সন্ত্রাসী। তবে নিরাপত্তা বাহিনীর নজরদারির তালিকায় তাদের নাম ...
নিউজিল্যান্ডের হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে
বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীতে হামলায় এখন পর্যন্ত ৪০ জনের নিহত হবার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দুই জন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে। নিউজিল্যান্ডে বাংলাদেশের কনসাল শফিউর রহমান জানান, নিহতদের একজন হলেন কৃষিবিদ ড. আবদুস সামাদ। তিনি ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্ত্রীরও সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত। মিসেস হোসনে ...
উত্তরায় ২ বাসের পাল্লায় ঝুলে গেল নারীর হাত
নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় দুই বাসের পাল্লায় নাজমা আক্তার (৩১) নামের এক নারীর হাত ভেঙ্গে ঝুলে গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে প্রত্যক্ষদর্শীরা। অপরদিকে এক বাসকে আটক করেছে পুলিশ। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আকাশ প্লাজার সামনে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় ওই নারী প্রথমে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল ও পবর্তীতে তাকে ঢাকা মেডিকেল ...
নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর ছবি প্রকাশ্যে
বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে যে ব্যক্তি হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জন ব্যক্তিকে হত্যা করেছেন তার ছবি প্রকাশ্যে এসেছে। নিউজিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই মসজিদে হামলা চালান তিনি। বন্দুক নিয়ে মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি মুহুর্মুহু গুলি চালাতে শুরু করেন। এতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। মসজিদের হামলার এ ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামলাকারী নিজেই করেছেন বলে ...
লোকসভা নির্বাচন কাঁপাবেন মুসলিম অভিনেত্রী
এন্টারটেইনমেন্ট ডেস্ক ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১১ এপ্রিল থেকে শুরু হয়ে সাত ধাপে ১৯ মে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুসলিম অভিনেত্রী নুসরাত জাহানকে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট আসন থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই আসনকে সাম্প্রদায়িকভাবে বেশ সংবেদনশীল মনে করা হয়। এমন একটি আসনে মুসলিম অভিনেত্রীকে প্রার্থী ...
ব্রিটিশ সাংসদদের রায়: এখনই ব্রেক্সিট নয়
বিদেশ ডেস্ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এখনই বিচ্ছেদ (ব্রেক্সিট) চাইছেন না বেশির ভাগ ব্রিটিশ সাংসদ। বৃহস্পতিবার হওয়া ভোটাভুটিতে এখনই ইইউ না ছাড়ার পক্ষে রায় দিয়েছেন ৪১৩ জন সাংসদ। এখনই ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছেন ২০২জন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। ভোটাভুটির পর থেরেসা মে জানিয়েছেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আরও একবার ভোটাভুটি হবে। সাংসদদের রায়ের ওপর ভিত্তি করে ...
নিউজিল্যান্ডে মসজিদে এলোপাথাড়ি গুলিতে নিহত ২৭, আটক ১
বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সময় আজ শুক্রবার জুম্মার নামাজের সময় বেলা দেড়টার দিকে ওই সন্ত্রাসী হামলা হয়। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই মসজিদে সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর