১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

ব্রেকিং নিউজ

৩ ঘণ্টায় একটি ভোট দিলেন প্রার্থীর এজেন্ট

দেশজনতা অনলাইনঃ কেউ ভোট দেয়নি তাই ভোট দিলেন পোলিং এজেন্ট। বেলা ১১টার পর্যন্ত কোনো ভোটার ভোট দিতে না যাওয়ায় প্রার্থীর পোলিং এজেন্ট একটি ভোট দিয়ে দেন। ঘটনাস্থল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চাপরাইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ কেন্দ্রে ৩১০০ ভোটার রয়েছে। তৃতীয় ধাপে রোববার ঝিনাইদহের চারটি উপজেলায় নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে। প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হলেও কোনো কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ...

চট্টগ্রামে ভোটকেন্দ্রে গোলাগুলি, পুলিশসহ ২ জন গুলিবিদ্ধ

অনলাইন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ফরহাদ হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। তাকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ...

প্রখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক দেশের বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর পরিবারের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ডলি ইকবাল। তিনি জানিয়েছেন, বারিধারায় নিজ বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যায় শনিবার রাত সাড়ে ১১টায় শাহনাজ রহমত উল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামী মেজর (অব.) ...

সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ: মূলহোতা রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার

অনলাইন ৩০শে ডিসেম্বরের ভোটের পর নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিনের জামিন বাতিল (রিকল) করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার সকালে সাপ্তাহিক ছুটির দিনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ জামিন বাতিলের এ আদেশ দেন। এর আগে ছুটির দিনে বা ...

নামাজের জন্য খুলে দেওয়া হলো নিউজিল্যান্ডের সেই আল-নূর মসজিদ

বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার শিকার সেই আল-নূর মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। ঘটনার আট দিন পর শনিবার নামাজের জন্য মসজিদটি খুলে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের। এ সময় মসজিদটির সামনে জড়ো হন অনেক নারী-পুরুষ। শনিবার দুপুরের দিকে পুলিশ মসজিদের সামনে থেকে নিরাপত্তা বেষ্টনি সরিয়ে ফেলে এবং এটিকে নামাজের জন্য উন্মুক্ত করে দেয়। মসজিদের ভেতরে ঢোকার ...

ডাকসু ভিপির দায়িত্ব নিচ্ছেন নুরুল

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিচ্ছেন নুরুল হক। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে নুরুল নিজেই দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান। ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ার পর নুরুল দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আজ এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব ...

মার্চে ৩ কর্মসূচী, এপ্রিলে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনে যাচ্ছে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। পুরো এপ্রিল মাস বিভাগীয় ও জেলা শহরে গণশুনানি ও কর্মিসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত গণশুনানির প্রতিবেদন বাংলায় এবং ইংরেজিতে প্রকাশ করে তা বিদেশে পাঠানোর ঘোষণা দেয় দলটি। শুক্রবার (২২ মার্চ) পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্ট অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হয়। ...

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় একটি বন্দুকের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়, ‘পরবর্তী লক্ষ্য আপনি’। দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বাতিল করে টুইটার কর্তৃপক্ষ। এর ৪৮ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই পোস্ট দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই ...

সুবর্ণচরে গৃহবধূকে দল বেঁধে গণধর্ষণ: মূলহোতা রুহুল আমিনের জামিন

অনলাইন নোয়াখালীর সুবর্ণচরে দল বেঁধে ধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে নির্যাতিতা ওই নারীর সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়। এর জেরে রুহুল আমিনের নির্দেশে ১০-১২ জন ...

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৪৪

বিদেশ ডেস্ক চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক একটি কারখানায় বিস্ফোরণে ৪৪ জন নিহত হয়েছে। আহত ৯০ জন। কারখানায় আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে উল্লেখ করা হয়। গতকাল বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে চীনের ইয়ানচেং শহরে তিয়ানজিয়াই কেমিকেমেলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, যে রাসায়নিক কারখানায় আগুনের সূত্রপাত, সেখানে সার ...