১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১২

বাসায় খাদ্যমন্ত্রীর মেয়ে জামাইয়ের মৃত্যু, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কর্মকারের বড় মেয়ের জামাই রাজন কর্মকারের (৪২) মৃত্যু হয়েছে। তবে রাজনের স্বজনদের দাবি মৃত্যুটি রহস্যজনক, এটি একটি হত্যাকাণ্ড।
রাজন কর্মকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল বিভাগের সহযোগি অধ্যাপক। রাজনের স্ত্রী-ও বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।
আজ ভোরে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে স্কয়ার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাদ্যমন্ত্রীর ছোট মেয়ে রাজনকে হাসপাতালে নিয়ে আসে। কিছু সময় পর হাসপাতালে আসে রাজনের স্ত্রী কৃষ্ণা কাবেরী। তার সহকর্মীরা- রাজনের ময়নাতদন্ত দাবি করে মৃত্যুর কারণ পরিষ্কার করার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, বছর খানেক আগে কৃষ্ণার দ্বারা মাথায় আঘাতপ্রাপ্ত রাজন মাসখানেক ঢাকার পপুলার হাসপাতাল, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রকাশ :মার্চ ১৮, ২০১৯ ১০:৩০ পূর্বাহ্ণ