স্পোর্টস ডেস্ক: সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে লংকানদের বিপক্ষে ইতিহাস গড়ে জয় পেয়েছে জিম্বাবুয়ে।এর ফলে ২০০৯ সালের পর এটাই তাদের বিদেশের মাটিতে একমাত্র সিরিজ জয়। জিম্বাবুয়ের ইতিহাসে তৃতীয় কোনো টেষ্ট খেলুরে দেশের বিপক্ষে সিরিজ জয় এটি। তারা নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বিদেশের মাটিতে এর আগে শুধু ওয়ানডে সিরিজ জিতেছিল। সোমবার হাম্বানটোটায় সিরিজ নির্ধারণী ৫ম ম্যাচে শ্রীলংকাকে ৩ উইকেটে হারায় মাসাকাদজারা। টসে ...
ব্রেকিং নিউজ
সচিব হলেন ৯ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক ভারপ্রাপ্ত সচিব মর্যাদার নয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এদের মধ্যে সাতজন একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর বাকি দুইজনের একজনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর এবং অপরজনকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে দুইজনকে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়। অপর দুটি প্রজ্ঞাপনে বাকি ...
গাজীপুরে মেয়রের চেয়ারে ফের অধ্যাপক এমএ মান্নান
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান তৃতীয়বার সাময়িক বরখাস্তের তিনদিন পর মেয়রের চেয়ারে পুনরায় বহাল হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে তিনি নগর ভবনে আসেন এবং নিজ দফতরে মেয়রের চেয়ারে বসেন। এ সময় মেয়র এম এ মান্নান এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ৬ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আমাকে সাময়িক বরখান্ত করা হয়েছিল। আমি সেই আদেশের বিরুদ্ধে ...
নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রীর বিদেশ যেতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক: বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার বিদেশ যাত্রায় অনুমতি দিয়েছেন হাইকোর্ট। লন্ডনে যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে লুনার বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে ...
৩৮তম বিসিএসের আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: ৩৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটে দেয়া বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে হবে। তবে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার আবেদন ফি ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা দেওয়া যাবে। ...
সরকারের মাঝে হতাশা আতঙ্ক তৈরি হয়েছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতায় সংসদের হাত থেকে চলে যাওয়ায় সরকারের মাঝে এক বিমর্ষ ভাব তৈরি হয়েছে এবং হতাশা জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন তারা ভাবছে আবার সামনে কোনো বিপদের মুখে না পড়ি! যে সরকার জীবন এবং চলাচলকে আদালতের বারান্দার মধ্যে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে তাদের হাতে ...
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধির প্রভাবে এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এদিন দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দরবৃদ্ধি পেয়ে ১৭৯টি ও দর কমে ১১৬টি কোম্পানির ...
জিএসপির নতুন তালিকায়ও নেই বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধায় (জিএসপি) স্থগিতাদেশ জারি করেছিল তৎকালীন ওবামা প্রশাসন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে সরকারের পরিবর্তন হলেও বাংলাদেশের জন্য কোনো সুখবর নেই। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের জিএসপির নতুন তালিকায়ও নেই বাংলাদেশের নাম। সম্প্রতি বার্ষিক জিএসপি পর্যালোচনার সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউএসটিআর। ঘোষণায় জিএসপির সুবিধা পাওয়া নতুন পণ্য ও দেশের বিস্তারিত বিবরণসহ ...
উখিয়ায় ইয়াবা সহ আটক-২
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালীস্থ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা সহ দুই পাচারকারী কে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশের আইসি রাজেস বড়–য়া বলেন শনিবার রাত সাড়ে ১১ টার দিকে থাইংখালী থেকে কক্সবাজারগামী কক্সবাজার থ ১১-৩৮৬৫ নাম্বারের একটি সিএনজি গাড়ী কাস্টমস এলাকায় পৌছলে হাইওয়ে পুলিশ তল্লাশী চালিয়ে ...
জাপানে বন্যায় মৃতের সংখ্যা ১৮
অনলাইন ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। রোববার সরকারি কর্মকর্তারা জানান উদ্ধারকারীদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে দু’কুলের রাস্তাঘাট ও ঘরবাড়ি ভেসে গেছে এবং জাপানের দক্ষিণ প্রান্তের চারটি প্রধান দ্বীপের অন্যতম কিউশু কাদাপানিতে সয়লাব হয়ে গেছে। হাজার হাজার লোককে স্কুল মাঠ ও সরকারি ভবনে সরিয়ে নেয়া হয়েছে এছাড়া অনেকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর