নিজস্ব প্রতিবেদক: তিস্তা নদীতে ভারতের গজলডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফলে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩-৪ দিন যমুনা নদীতে আরো পানি বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ...
ব্রেকিং নিউজ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি মামলার প্রতিবেদন দাখিল ২৩ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৪৯ বারের মতো পেছাল।মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা ...
ঢাকা- কোলকাতা বাস সার্ভিস চালু করল গ্রীন লাইন
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাস পরিসেবায় এবার চালু হলো কোলকাতা-ঢাকার মধ্যে সৌহার্দ্যরে গ্রীন লাইন পরিবহন। সোমবার সকালে কোলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সরাসরি দুটি যাত্রীবাহী বাস পেট্রাপোল চেকপোস্ট হয়ে দুপুরে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে গ্রীন লাইন বাংলাদেশের স্বত্বাধিকারী আলহাজ্ব আলাউদ্দিন যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।সপ্তাহে তিন দিন সোমবার বুধবার ও শুক্রবার কোলকাতার সল্টলেক থেকে ছেড়ে আসবে যাত্রীবাহী গ্রীন লাইনের দুটি বাস ...
বগুড়ায় নকল ব্যন্ডরোল ও রাজস্ব ষ্ঠ্যাম্প ছাপানো অপরাধে ৪ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বিভিন্ন প্রিন্টিং প্রেসে অবৈধ ভাবে ছাপানো হচ্ছে নকল ব্যন্ডরোল সহ সরকারী রাজস্ব কাজে ব্যবহৃত বিভিন্ন ষ্ঠ্যাম্প সহ আনুসাঙ্গিক । সংবাদ পেয়ে সোমবার ১০ জুলাই শহরের নওদা পাড়া এলাকার ‘রাঙ্গা প্রিন্টিং প্রেস’ ও ‘জে এস প্রিন্টিং প্রেস’ নামের দু’টি প্রেসে অভিযান চালিয়েছে বগুড়া কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ। উদ্ধার করা হয় কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল এবং এসব ...
ঢাকা থেকে উদ্ধার বগুড়ায় নিখোজ ৫ ছাত্র
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ বগুড়ার ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজ এর ৫ জন ছাত্র ৯ জুলাই রাতে নিখোজ হয়। এরপর সোমবার ১০ জুলাই ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এরা সকলেই ওই প্রতিষ্ঠানের আবাসিক হলের ছাত্র। জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক ৮ টার দিকে তন্ময়, আলিফ, হুযাইফা, ফারুক ও হৃদয় নামের ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজের আবাসিক হলের ওই ...
রাজধানীর গুলিস্থানে বাস চাপায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্থান এলাকায় দুই বাসে চাপায় ডা: বিদ্যুত মজুমদার (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি রংপুর একটি বেসরকারি মেডিকেলে চাকরী করতেন। চকবাজারের বকসিবাজার এলাকায় সপরিবার নিয়ে বসবাস করতেন। সোমবার (১০ জুলাই) রাত ৮টার দিকে আন্ডারপাস মার্কেটের উপরে এ দুর্ঘটনা ঘটে। পল্টন থানার উপ-পরিদর্শক (এস অাই) সুজন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ...
গাইবান্ধায় ইয়াবা-জাল টাকাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল সোমবার সন্ধ্যায় ইয়াবা ও জাল টাকাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলি বাজারের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক যুবকরা হলেন- মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের গোলজার রহমানের ছেলে কাওসার রহমান কাজল (২২), একই উপজেলার পুটিমারি গ্রামের হাবিজার রহমানের ছেলে আজাদুল ইসলাম (২০) ও একই গ্রামের নুরুল আমিনের ছেলে সাজ্জাদ ...
পোপ ফ্রান্সিস নভেম্বরে ঢাকায় আসছেন
নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিক সফরে আসছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস।চলতি বছরে নভেম্বরের শেষে তিন দিনের আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসবেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩১ বছরে কোনো পোপের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর।বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি পোপের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। পোপকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে ...
নওগাঁয় বজ্রপাতে নিহত তিন
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রাপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রসুলপুর ও পাড়ইল ইউনিয়নে পৃথক বজ্রাপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আঘোর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনজারুল ইসলাম (৩৫) এবং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের আদিবাসী বিরমল হেমরমের স্ত্রী লিলাবতী মারডী (৩৫) ও সুতার মারডীর স্ত্রী গোলাপী মুর্মু (৩০)। জানা যায়, ...
শীর্ষ ১০০ ঋণখেলাপীর তালিকা প্রকাশ সংসদে
নিজস্ব প্রতিবেদক: দেশের ১০০ শীর্ষ ঋণখেলাপীর ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত। সোমবার বিকেলে জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার পক্ষে জবাব দেন। সংসদে দেওয়া তথ্য মতে, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) ডাটাবেজ রক্ষিত ২০১৭ সালের এপ্রিলমাস ভিত্তিক ঋণ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কার্যত তফসিলি ব্যাংক এবং আর্থিক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর