শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক: যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । যমুনা নদীতে তিন সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে অবিরাম বর্ষনে বন্যার পানি শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্ধি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। বিশেষ করে যমুনা তীরবর্তী গালা ইউনিয়নের গালা,ভেড়াকোলা,চিথুলিয়া,বন্যা,কাশিপুর,বেনুটিয়া কৈজুরী ইউনিয়নের ...
ব্রেকিং নিউজ
খুলনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : খুলনা নগরীতে সাইদুর রহমান হাওলাদার (২৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর জোড়াগেট পেট্রোল পাম্পের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিৎ কুমার দাস বলেন, ‘যুবলীগ কর্মী সাইদুর রহমান জোড়াগেটে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ৪/৫ জন দুর্বৃত্ত জোড়াগেট পেট্রোল পাম্পের সামনে সাইদুরকে কুপিয়ে জখম ...
এসেক্স ছেড়ে দেশে ফিরছেন তামিম
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে অংশ নিতে মাত্র চারদিন আগে ক্লাবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু ব্যক্তিগত কারণে তামিম দল ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ২৮-বছর বয়সী ওপেনার চলতি বছর এসেক্স এর হয়ে টুর্নামেন্টের আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। রোববার কেন্ট বিপক্ষে মাঠেও নেমেছিলেন। ...
যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সাজা বহাল
নিজস্ব প্রতিবেদক: যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানকে আট কোটি ৫০ লাখ টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক বছরের কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। জালিয়াতির অর্ধেক টাকা পরিশোধের পর এ সংক্রান্ত আবেদন শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রইস উদ্দিনের একক বেঞ্চ আরিফুর রহমানের আপিল খারিজ করে এ আদেশ দেন। আদালতে বাদীপক্ষে ছিলেন এএফ ...
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৪৯ জনকে আটক করা হয়। তারা সবাই মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসূফ আলী জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের ...
শাহজালাল বিমানবন্দরে ১৯টি আগ্নেয়াস্ত্র আটক
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ মঙ্গলবার বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে এসব আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। অস্ত্রগুলো মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির নামে আমদানি করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান গণমাধ্যমকে জানান, আটক করা এসব অস্ত্রের মধ্যে ওয়ালথার পিপি ১৪টি ও ৫টি এইচকেফোর ব্র্যান্ডের পিস্তল রয়েছে। এক চালানে ইতালি থেকে মোট ...
রাজধানীতে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী গৈদারটেক এলাকার একটি নির্মাণাধীন বাসার পানির ট্যাংকির ভেতর কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, মাইনুদ্দিন (২৭) ও লিমন হাওলাদার (১৮)। তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত মাইনুদ্দিনের শ্যালক মোঃ হাসান জানান, মৃত ব্যক্তিরা ৯নং ...
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে নেমে আসতে পেরেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সীমান্তবর্তী বড়হাটিয়া ইউনিয়নের হরিদাগুনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর তিনটি হ্যালিকপ্টার ঘটনাস্থলে আসে। পরে পাইলটদের নিয়ে একটি হ্যালিকপ্টার চলে যায়। প্রতক্ষ্যদর্শীরা আরও ...
ইয়েমেনে সৌদির নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় ছড়িয়ে পড়ছে কলেরা
নিজস্ব প্রতিবেদক: রেডক্রস বলেছে, ইয়েমেনে সন্দেহজনক কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। যুদ্ধবিধ্বনস্ত দেশটিতে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে দেশটি। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি সোমবার এ ঘোষণা দিয়েছে। এপ্রিল মাস থেকে ইয়েমেনে কলেরার রোগের প্রকোপ দেখা দেয় এবং সে দিকে ক্রমেই প্রাণঘাতী রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। টুইটার বার্তায় আইআরসি বলেছে, বর্তমানে ...
আগাম জামিন পেলেন স্ত্রীসহ মোরশেদ খান
নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খানকে চার সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এই সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর