১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪৫

ব্রেকিং নিউজ

আনিসুলের জ্ঞান ফিরতে লাগবে আরও দেড় মাস

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফলে তাকে এখন আইসিইউতে ভেনটিলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরিবারের বরাতে এসব তথ্য জানিয়েছেন মেয়রের পিএস মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আনিসুল হকের রোগটি বিরল। তাই লাইফ সাপোর্টে রেখেই ধীরে ধীরে তার চিকিৎসা চলবে।’ মিজানুর ...

বুড়িমারীর সঙ্গে ১৬ দিন পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: বন্যার পানিতে ভেঙে যাওয়া লালমনিরহাট-বুড়িমারীর একমাত্র রেলপথ সংস্কার কাজ শেষে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে প্রায় ১৬ দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পার্বতীপুরগামী ৪৫৬নং সাধারণ ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশনে প্রবেশ করে। যথারীতি পার্বতীপুরের দিকে  ছেড়ে যায়। এর আগে গত ১৩ আগস্ট বন্যার পানিতে রেললাইনের মাটি ও পাথর সরে গিয়ে রেললাইনের প্রায় ৭০-৮০ ফুট দীর্ঘ মাটি ধসে গিয়ে গভীর গর্তের ...

পঞ্চশতম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: পঞ্চশতম ম্যাচটিকে স্মরণীয়ই করে রাখলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। নিজের পঞ্চাশতম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছে অর্ধশতক। এই অর্ধশতক করে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের পাশে নাম লেখালেন তিনি। দুইজনই এখন যৌথভাবে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্ধশতকের মালিক। দু’জনেরই ২৪টি করে হাফ সেঞ্চুরি। আর ৮টি সেঞ্চুরি করে আগে থেকেই টেস্টে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান ...

হাজার কোটি টাকার পণ্য আমদানি ৩ কোটির এলসিতে

নিজস্ব প্রতিবেদক: মাত্র তিন কোটি ৪৭ লাখ টাকার এলসি (ঋণপত্র) খুলে এক হাজার ৪০ কোটি টাকার অবৈধ পণ্য আমদানি করেছে দুটি প্রতিষ্ঠান। মেসার্স হেনান আনহুই এগ্রো এলসি ও এগ্রো বিডি অ্যান্ড জেপি নামের প্রতিষ্ঠান দুটি এ জালিয়াতি করতে মিথ্যা নাম-ঠিকানা ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় এলসি খুলে ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করে। সাম্প্রতিক সময়ে ঘটনাটি জালিয়াতির মাধ্যমে ...

দীর্ঘ যানজটে ৭ ঘণ্টার গন্তব্যে পৌঁছতে ২৭ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে কোথাও ভাঙাচোরা নেই, যানজট নেই। এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন কথা বললেও বাস্তব ছিত্র ভিন্ন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-মাওয়া ও ঢাকা-আরিচাসহ দেশের প্রায় সবগুলো মহাসড়কে দীর্ঘ যানজট লেগে আছে। ভাঙাচোরা রাস্তায় গাড়ির দীর্ঘ সারি। কোথাও থেমে থেমে ধীর গতিতে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এতে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের। ...

তৃতীয় দিনে ব্যাটিং করছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: সফরকারী অস্ট্রেলিয়ার সামনে বড় স্কোর দাঁড় করানোর লক্ষ্যে ৮৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। হাতে রয়েছে ৯ উইকেট। এর আগে দ্বিতীয় দিনের শেষ বেলায় ২২ ওভার ব্যাট করে সৌম্য সরকারকে হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ৮৮ রানে। ৩০ রানে অপরাজিত প্রথম ...

নরখাদকের ভয় তাড়িয়ে বেড়াচ্ছে দ,আফ্রিকার নাটাল প্রদেশে

আন্তর্জাতিক ডেস্ক: নরখাদকের ভয় এখন তাড়িয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকার কাওয়া জুলু নাটাল প্রদেশের শ্যামইয়া গ্রামে। গত জুলাই মাসে এই গ্রামের বাসিন্দা জানিলি নিখোঁজ হয়েছিল। তার পরিবারের ধারণা, সে নরখাদকদের পাল্লায় পড়েছিল। জানিলির পরিবার হয়তো ধরেই নিয়েছিল সে নিখোঁজ। কিন্তু নরখাদকদের হাতে জানিলির মৃত্যু এমন কথা তারা ভাবতেই পারেননি। এ ঘটনার মোড় ঘুরে যায় গত সপ্তাহে। ওই এলাকার এক বাসিন্দা স্বেচ্ছায় ...

রোহিঙ্গা সমস্যা নিয়ে অমনোযোগী ক্ষমতাসীন সরকার : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে কয়েক দিন ধরে সহিংসতায় অসংখ্য মানুষ নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে অমনোযোগী বাংলাদেশ সরকারের দুর্বল কূটনৈতিক তৎপরতার কারণেই পরিস্থিতি শোচনীয় রূপ ধারণ করেছে। আমি বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সেইসাথে রোহিঙ্গাদের প্রতি নির্যাতনের ...

মুক্তামণির দ্বিতীয় দফায় অপারেশন শুরু

নিজস্ব প্রতিবেদক : রক্তনালী টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির (১২) দ্বিতীয় দফায় অপারেশন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার শুরু হয়। এর আগে গত ১২ আগস্ট মুক্তামণির প্রথম অপারেশন হয়। মুক্তামণি সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ কামারপাশা গ্রামের মো. ইব্রাহিম হোসেন ও আসমা খাতুনের সন্তান। মুক্তামণির বাবা-মা ...

বগুড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে ৩০ পিস ইয়াবা সহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাটাবাড়ী গ্রামের মোঃ সামছুল হকের ছেলে রাসেল (২৩) এবং একই গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে রুবেল (২৫)। সোমবার ২৮ আগষ্ট উপজেলার নয়মাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার এসআই মানিক মিয়া জানান, রাসেল এবং রুবেল একসাথে মাদক ও ইয়াবা ব্যবসায় জড়িত। ...