নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি তারা ডাকাত দলের সদস্য। মঙ্গলবার রাতে সদর উপজেলার হিজলগাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নাইম এমএম পিস্তল, ১০০ গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ জেলার মহামায়া গ্রামের আজিবর আলীর ছেলে কোরবান ...
ব্রেকিং নিউজ
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে ৩,৪৬৩ কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে কর্মকর্তা পদে ৩ হাজার ৪৬৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) কর্মকর্তা ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি (ত্রিশ) বিষয়ে সারাদেশে ১৩০টি কলেজের ১,২৮,৩৪৬ জন পরীক্ষার্থী মোট ১০৫ টি কেন্দ্রে অংশগ্রহণ করে ৯৯,১৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৭.২৪%। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে। এছাড়াও যেকোনো মোবাইল থেকে SMS-এর মাধ্যমে nu<space>mf<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send ...
ডিএসই-সিএসইতে লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১০ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে;যা আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৮৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে এক হাজার ...
ঢাকায় এলিস ওয়েলস
নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ও আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি এলিস ওয়েলস । তিনি মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান। ঢাকা থাকাকালীন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক সিদ্দিকি, জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহি ...
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী মহানগরী ও জেলার গোদাগাড়ী এবং মোহনপুরে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) ছয়জন আহতও হয়েছেন। নিহতরা হলেন- জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের জালাল হোসেনের ছেলে জাহিদ হাসান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের ...
অগ্রণী ব্যাংকের অনলাইন সার্ভার নষ্ট, ভোগান্তিতে গ্রাহকরা
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে অগ্রণী ব্যাংকের অনলাইন কার্যক্রমের সার্ভার। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সারাদেশে ৯ শতাধিকেরও বেশি শাখার গ্রাহকরা। জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পরই অকার্যকর হয়ে পড়ে ব্যাংকটির অনলাইন সার্ভার। রাজধানীর মিরপুর শেওড়াপাড়া শাখায় টাকা তুলতে যাওয়া রাশেদুল ইসলাম নামে এক গ্রাহক জানান, সকাল ১০ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পরই ...
কাল থেকে বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আগামীকাল বুধবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়ত নির্বিঘ্ন করতে এই বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে। এবারে সংস্থার ছয়টি নিয়মিত জাহাজ পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এসব জাহাজ ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী, কাউখালী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। ...
১৭৬ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: আগের দিনের ১ উইকেট ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শুরুর পর প্রথম এক ঘণ্টাতে দুই উইকেট খুইয়েছিলো বাংলাদেশ। তবে বাকিটা সময় আর কোন বিপর্যয় আনতে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। ৩ উইকেটে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনেই টাইগারদের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট হাতে রেখে লিড হয়ে গেছে ১৭৬ রানের। এই সেশনে উঠেছে ৮৮ রান। ...
দিনাজপুরে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের চিরিরবন্দরর উপজেলার রাণীরবন্দরে বিদ্যুৎ শর্ট সার্কিটে ১২টি দোকানসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। আজ মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে দোকানগুলো পুড়ে যায়। জানা গেছে, আতিকুল কাঠ মিস্ত্রির দোকান থেকে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ময়নুল ডেকোরেটরের প্রায় ১২ লাখ টাকা, ফরহাদ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের ১০ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর