নিজস্ব প্রতিবেদক: ভোলা সদর উপজেলার পরানগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার মহাসড়কের বেহাল দশা। বরিশাল-ভোলা-লক্ষীপুর-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে ২৬ জেলার ঈদে যাতায়াতে ভীষণ দুর্ভোগের আশস্কা রয়েছে। ফলে প্রায় সময় এ সড়কে মাল বোঝাই ট্রাক দুর্ঘটনায় পড়ছে। সড়কের গর্তে গাড়ির চাকা আটকে ও আ্যাকসিলারেটর ভেঙে যানজটের সৃষ্টি হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ...
ব্রেকিং নিউজ
মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্তে ইসলামিক জঙ্গি এবং আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।সোমবার বিকালে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব জানানো হয়।এসময় সীমান্তে নিরাপত্তাহীনতা কমিয়ে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের সহায়তা কামনা করা হয়। গত শুক্রবার ভোররাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ...
পিএইচডি জালিয়াতির অভিযোগ: রাবির ২ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি গবেষণা জালিয়াতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৭২তম সিন্ডিকেট সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। তবে অভিযুক্ত দুই শিক্ষক তাদের গবেষণাপত্রে কোনো জালিয়াতি নেই বলে দাবি করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুজন সিন্ডিকেট সদস্য জানান, সিন্ডিকেট সভায় ...
ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৪ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়সার জানান, দুপুর ৩টার দিকে হঠাৎ করে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ে। এ সময় ছাদের ...
রানা প্লাজার মালিকের বিরুদ্ধে রায় মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের দায়ের করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন আদালত।দুপুর ২টা নাগাদ ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় প্রদান করবেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২২ আগস্ট মামলার যুক্তি-তর্কের শুনানি শেষে রায় ঘোষণার ...
৮৮ রানের লিড পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। সোমবার বিকেলে তামিম ইকবাল ও সৌম্য সরকার সতর্ক সূচনা করলেও দিনের একেবারে শেষ দিকে এসে সৌম্য আউট হয়ে যান| এর আগে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় বাংলাদেশ। সাকিব-মিরাজের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করেছে মুশফিক বাহিনী| ...
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (৫) ও মানসিক প্রতিবন্ধী মহিদুল মন্ডল (৩৫) নিহত হয়েছেন। সোমবার সকালে ও দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মারুফ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চান্দাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মহিদুল শ্রীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় মারুফ হোসেন ...
নড়াইলে ৫ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩৩
নিজস্ব প্রতিবেদক: নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৮১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং ঈদুল আযহাকে সামনে রেখে পুলিশের চলমান বিশেষ অভিযানে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ...
এমবিবিএস পরীক্ষায় নম্বর কাটার বিরুদ্ধে রিট শুনানি মুলতবি
নিজস্ব প্রতিবেদক: এমবিবিএস দ্বিতীয় মেয়াদের পরীক্ষায় ৫ নম্বর কাটাকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি ১১ সেপ্টেম্বর পর্যন্ত মূলতবি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। পরে রিট আবেদনকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ জানান, অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।এর আগে ...
পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে খালেদা জিয়ার আহবান
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতায় সংখ্যালঘু অসংখ্য রোহিঙ্গা মুসলমানের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপি তিনি বলেন, রাখাইন রাজ্যে সহিংসতায় সেদেশের রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এটির নিন্দা জানাচ্ছি। রোহিঙ্গারা বসতবাটি, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর