১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:১২

ব্রেকিং নিউজ

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর ‘নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের সন্ধান পাওয়া যাচ্ছে না। রোববার রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জানা গেছে, রোববার রাত ১০টার পর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যু অফিসের পাশে অবস্থিত বাসার উদ্দেশ্যে রওনা হন আমিনুর। তার পর থেকে তার কোনো খবর নেই। তার মোবাইল ...

আমার লাশের ছবি যেন ছাপা না হয়

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত আব্দুল জব্বার চাননি তার মৃতদেহের ছবি তোলা হোক বা গণমাধ্যমে প্রকাশ হোক। এমনটা জানালেন এ কণ্ঠসৈনিকের ছেলে মিথুন জব্বার। মিথুন বলেন, ‘বাবা মৃত্যুর আগে বারবার বলেছেন, আমি মারা গেলে যেন ছবি তোলা না হয়। আমার লাশের ছবি যেন কোথাও ছাপানো না হয়।’ আব্দুল জব্বারের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে ছবি না তোলার জন্য অনুরোধ করেন মিথুন। স্বাধীন বাংলা বেতার ...

আব্দুল জব্বারের মৃত্যুতে বেগম খালেদা জিয়ার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন শিল্পী আব্দুল জব্বারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে জাতি একজন গুণি শিল্পীকে হারালো। সাংস্কৃতিক অঙ্গণে এ ক্ষতি পূরণ হওয়ার নয়।’অপর এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি ...

চলতি বছরে অপহরণের শিকার ৫২ জন :মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক গুম ও অপহরণ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ৫২ জন গুম ও অপহরণের শিকার হয়েছেন বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত তথ্য অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুম ও ...

কালজয়ী কন্ঠশিল্পী আব্দুল জব্বার আর নেই

  নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল ৯টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে বাবু জব্বার  খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল থেকে বাবার লাইফ সাপোর্ট কাজ করছে না।’ অপর ছেলে মিঠুন জব্বার জানান, সকাল নয়টার দিকে আবদুল ...

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সিলেট নগরের টিলাগড় এলাকায় আবারো সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। এ ঘটনায় টিলাগড়সহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এরফলে দীর্ঘ যানজট লেগে যায় সড়কের উভয় পাশে। মঙ্গলবার রাত ৮টার দিকে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের ...

জিতবে কে? বাংলাদেশ না অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: জিতবে কে? বাংলাদেশ না অস্ট্রেলিয়া, শেষ হাসি কার, মুশফিক, সাকিব, মিরাজের, নাকি স্মিথ-ওয়ার্নারের। কোরবানির ঈদ আসন্ন, ঘরে ঘরে কোরবানির প্রস্তুতি, আপনজনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার তাড়া, এ মধ্যেও অগণিত ক্রিকেটপ্রেমির চোখ মিরপুরের দিকে। অনেক কৌতূহলী প্রশ্ন, নানা গুঞ্জন, আর এর সব কিছুরই জবাব হয়তো আজই মিলবে। বৃষ্টি বাঁধা না দিলে বুধবার চতুর্থ দিনই ভাগ্য নির্ধারিত হবে মিরপুর ...

নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আর মাত্র দু’দিন বাকি। আর তাই নাড়ির টানে বাড়ি আসতে শুরু করেছে ঘরমুখো মানুষ। চাঁদপুর লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা এসব মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কর্মব্যস্ত নগরী থেকে কিছু দিনের জন্য হলেও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চিরচেনা সেই নিজ বাড়িতে ছুটে আসছেন তারা। তবে বিভিন্ন জায়গায় রাস্তা-ঘাট খানা খন্দে ভরা থাকায় এবার সড়ক পথে অনেক কষ্ট ...

গ্রাহকের টাকা আত্মসাৎ করে নিজ একাউন্টে জমা করেন এমটিবি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম-দুর্নীতি করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কর্মকর্তারা। এমন অভিযোগ উঠেছে ব্যাংকটির মতিঝিলের প্রধান শাখার একজন ক্যাশ অফিসারের বিরুদ্ধে। গ্রাহকের ১০ লাখ টাকা আত্মসাৎ করে নিজ হিসাবে জমা করেন ওই ক্যাশিয়ার। অভিযোগ প্রমাণ হওয়ায় ক্যাশ অফিসারকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক সূত্রে জানা গেছে, সোমবার (২৮ আগস্ট) দুই গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা ...

ধানমন্ডিতে নিখোঁজ কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এসে ধানমন্ডি এলাকা থেকে ইশরাক আহমেদ (২০) নামে কানাডার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানিয়েছেন, গত ২৬ আগস্ট শনিবার রাতে তিনি ধানমন্ডি এলাকা থেকে নিখোঁজ হন। তার বন্ধুরা তাকে সর্বশেষ সাত মসজিদ রোডের ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের সামনে দেখেছিলেন। ওই দিন সেখানে তারা আড্ডা দিয়েছিলেন। ক্লোজ সার্কিট (সিসি) ...