১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

ব্রেকিং নিউজ

শোকে বাকরুদ্ধ রুপার পরিবার, মা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে গণধর্ষণের পর হত্যার শিকার কলেজছাত্রী রুপার বাড়িতে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। শোকে পাথর মা অসুস্থ হয়ে পড়েছে। আদরের বোনকে হারিয়ে বার বার জ্ঞান হারাচ্ছে দুই বোন পপি ও জিয়াসমিন। নিহত জাকিয়া সুলতানা রুপা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের আসানবাড়ী গ্রামের মৃত জেলহক প্রামাণিকের মেয়ে। তিনি ঢাকা আইডিয়াল ল’ কলেজে পড়াশোনা করতেন। পাশাপাশি ...

ঈদগাহে চার স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সমস্ত ময়দান সিসি টিভির আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ সব কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘র‌্যাব, পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা সমন্বিতভাবে ঈদের আগের দিন রাতে ...

চিরনিদ্রায় শায়িত হলেন কন্ঠসৈনিক আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকাল ১০টার পর হুট করে রাজধানীজুড়ে নামে বৃষ্টি। তা সত্ত্বেও কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল না তিল ধারণের ঠাঁই। এসেছেন নানা শ্রেণী-পেশার মানুষ। তারা শেষবারের মতো শ্রদ্ধা জানালেন প্রয়াত সংগীতশিল্পী আব্দুল জব্বারকে। এ জনসমাগমের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল জব্বারের মরদেহ শহীদ মিনারে পৌঁছায়। এর পরপরই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল মোহাম্মদ আবু নাসের ...

আজ মুসলিম উম্মাহর পবিত্র হজ্ব

ধর্ম ডেস্ক: আজ বৃহস্পতিবার পবিত্র হজ। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক্?, লা শারিকা লাকা’ (আমি হাজির! হে আল্লাহ আমি হাজির! তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)। লাখ লাখ মুসলমানের (হাজী) কণ্ঠের এ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। পবিত্র হজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি। আর্থিক ও ...

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭ জন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় পুলিশের তল্লাশি চৌকিতে গতকাল বুধবার বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এদের পাঁচজন বেসামরিক নাগরিক এবং বাকি দুইজন তল্লাশি চৌকির নিরাপত্তা রক্ষী বলে জানা গেছে। এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সানার ১০ কিলোমিটার পশ্চিমে মাসাজেদ জেলায় এই হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয় এবং সেটি নিকটবর্তী একটি গ্যাস স্টেশনে ধাক্কা খায়। এর ফলে ...

বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ এ কথা জানিয়েছেন। আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্লার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ...

জাতীয় ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র একদিন পরেই ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। জাতীয় ঈদগায় একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ঈদুল আজহার নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন বিশাল এই জাতীয় ঈদগাহ ময়দান। এখানেই রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যরা, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় করবেন। জাতীয় ...

কুষ্টিয়ায় কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা তামাকের বিকল্প ফসল চাষে

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষের পরিবর্তে খাদ্যশস্য চাষে কৃষকদের এক উদ্বুদ্ধকরণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন দিশা ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উদ্বুদ্ধকরণ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উদ্বুদ্ধকরণ সভায় দিশা’র পরিচালক (ঋণ) ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। এসময় তিনি বলেন, আমাদের ...

কুষ্টিয়ায় সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় পুলিশ অভিযান চালিয়ে এক ট্রাক সরকারী চাল আটক করেছে। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকা থেকে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ’ লেখা এসব চাল জব্দ করা হয়। এ সময় পুলিশ ওই ট্রাকের চালককে আটক করেছে। তবে চাল ব্যবসায়ী কালাম হোসেন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ...

শাহজালালে ২৫৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ২৫৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার দিবাগত রাতে এ সব সিগারেট জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি বলেন, চার নম্বর ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটগুলো উদ্ধার করে। জব্দ করা সিগারেটগুলো ৩০৩ ...