নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের পক্ষ থেকে নীলফামারী জেলার ডোমার থানার বসুনিয়া ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জের বন্যার্তদের মাঝে নগত অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জবি মাইক্রোবায়োলজির পক্ষ থেকে আসা একটি টিম বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করে। ত্রান বিতরণ কালে ডোমারের “ব্লাড ফর লাইফ” নামক একটি সংগঠন সহায়তা করেন। ৮৮ টি পরিবারে মাঝে নগদ অর্থ, খাবার স্যালাইন, ...
ব্রেকিং নিউজ
নওগাঁয় বন্যার্তদের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে উপজেলার ৩টি বর্ন্যা দুর্গত ইউনিয়নের বন্যার্তদের মাঝে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্থায়নে ১ হাজার বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমপুর ইউপি’র কুজাইল বাজার, দুর্গাপুর, গোনা ইউপি’র ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয়, প্রেমতলী ও মিরাট ইউপি’র মেড়িয়া, হরিশপুর ও আতাইকুলা গ্রামের বানভাসী মানুষের মাঝে ত্রান সামগ্রী হিসেবে ...
রংপুরে বিআরটিসি পরিবহনে আগুন, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: রংপুরে বিআরটিসি পরিবহনের (গ্যাসচালিত) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণে বাঁচলেন ৩০ জন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আরকে রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মোস্তাকিম রহমান ও রাশেদুল ইসলাম জানান, আশুলিয়া বাইপাল থেকে ছেড়ে আসা নীলফামারীর সৈয়দপুরগামী বিআরটিসি পরিবহনের একটি ...
পদ্মায় মাঝ নদীতে আটকা পড়ল অর্ধশতাধিক গাড়ি
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে নাব্য সংকটে শুক্রবার সকাল ৬টায় মাঝপদ্মায় অর্ধশতাধিক গাড়িসহ আটকা পড়ে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুই ফেরি। দুই ঘণ্টা পর সকাল ৮টায় ফেরি দুটি উদ্ধার করা হয়েছে। এ দিকে শুক্রবার ভোর থেকেই যাত্রীদের উপচে পড়া ভীড় এবং ঘাট এলাকা ঘিরে সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি। নদীতে তীব্র স্রোত ...
৬ বছরের ব্যবধানে পুঁজিবাজারে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: সূচকের টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় নতুন মাইলফলক অতিক্রম করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক। টানা উত্থানে বৃহস্পতিবার ডিএসইর সার্বিক মূল্য সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের সূচক ছিল ৬ হাজার ৫৫ পয়েন্ট। সেখান থেকে নানা চড়াই-উৎরাই অতিক্রম করে ৬ বছর পর নতুন করে রেকর্ড গড়েছে পুঁজিবাজার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ...
লক্ষ্য অর্জন হয়নি, সদস্য সংগ্রহ কার্যক্রমের মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক: দুই মাসের দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তাই সদস্য সংগ্রহ অভিযানের সময় এক মাস বাড়িয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কিছু সমস্যা থাকায় নতুন সদস্য সংগ্রহ অভিযানে আমরা ...
‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী, বিশ্বের ১৭১টি দেশের প্রায় ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার হজ করছেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা এক লাখ ২৭ হাজারের বেশি। বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মক্কার কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হন হজ করতে আসা মুসলমানরা। ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটানোর পর আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা ...
বাজারে কমল গরুর দাম
নিজস্ব প্রতিবেদক: রামপুরার আকাশ সাহেব গরু কিনতে আজ বৃহস্পতিবার সকাল আটটায় আসেন আফতাবনগর হাটে। এসে দেখেন, গরুর বাজার বেশ চড়া। পুরো হাট ঘুরে দেখতে থাকেন তিনি। এর মধ্যেই ১০টার দিকে শুরু হয় বৃষ্টি। আকাশ সাহেব দেখলেন, বৃষ্টি শুরু হওয়ার পর বাজারে গরুর দাম বেশ কমে গেল। দুপুর সাড়ে ১২টা নাগাদ ৫৪ হাজার টাকায় একটি দেশি গরু কিনে বললেন, সকালে বাজার ...
সচিবালয়ে ছুটির আমেজ
নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। সকালে অফিস খোলার পর অনেক কর্মকর্তা-কর্মচারী হাজিরা দিয়েই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ের বিভিন্ন দপ্তরে খুব কমসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকেই টেবিলে দেখা গেছে। সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষটিও ছিল ফাঁকা। জানা গেছে, ঈদের ছুটি শুরুর আগের দিন হওয়ায় বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ৬০ শতাংশেরও ...
মুম্বাইয়ে ছয়তলা ভবন ধসে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: মু্ম্বাইয়ের বাইকুলা এলাকার একটি ছয়তলা ভবন ধসে গেলে অন্তত ১০ জন নিহত হবার খবর দেশটির গণমাধ্যম দিয়েছে। এখনো ২০ জনের মতো লোক ওই ভবনে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় ভারতের এনডিটিভি। ছয় তলা ভবনটি ভারতের শিল্পনগরী মুম্বাইয়ের বাইকুলারের ভেন্ডি বাজার এলাকায় অবস্থিত। ভবনটি ১০০ বছরের পুরনো। মুম্বাই ফায়ার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর