কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা থেকে আরো চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে লাশগুলো উদ্ধার করে পুলিশ ও বিজিবি সদস্যরা। জানা গেছে, বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী পয়েন্টে শূন্যরেখার বাংলাদেশের অভ্যন্তরে দুইটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। লাশ সীমান্তের জলপাইতলীতে রাখা হয়েছে বলে জানান এক বিজিবি সদস্য। অন্যদিকে টেকনাফ আরো দুটি লাশ ...
ব্রেকিং নিউজ
উত্তর কোরিয়ার হাতে অত্যাধুনিক হাইড্রোজেন বোমা
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরির ঘোষণা দিয়েছে। আজ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ খুব ভোরে জানিয়েছে দেশটির নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে এটি বসানো যাবে। কেসিএনএর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র গবেষণা ইন্সটিটিউট অত্যাধুনিক এ বোমা তৈরি করেছে। আর এর মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাষ দেয়া হলো বলেও খবরে উল্লেখ করা হয়। উত্তর ...
উত্তর কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে উত্তর কোরিয়ায় পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইট জানিয়েছে, ৬.৩ মাত্রার ভূমিকম্পের মাত্রা ছিল ২৩ কিলোমিটারেরও বেশি গভীর। যেখানে ইউএসজিএস জানিয়েছে পূর্বের ভূমিকম্পটি ছিল ৫.২ এবং শূন্য কিলোমিটার গভীরতার। অন্যদিকে ভূমিকম্পের পরপরই দক্ষিণ কোরিয়া দাবি করেছে যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরেই এ ভূমিকেম্পর সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, যদি এ ঘটনাটি ...
রোহিঙ্গা হত্যার ঘটনা মানবিক বিপর্যয় :জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গা হত্যার ঘটনাকে মানবিক বিপর্যয় উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করে অভিযান থেকে সরে আসতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। খবর- আল জাজিরার। রোহিঙ্গা নির্যাতন-হত্যাকে এ বছরের সহিংসতার সবচেয়ে খারাপ নজির উল্লেখ করে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার ...
আশুলিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার জামগড়া এলাকায় ড্রামের ভিতর থেকে অজ্ঞাত নারীর ৩৮ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকবাবে মৃত নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত পৌনে দশটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে অজ্ঞাত নারীর দেহের অংশ গুলো পাওয়া যায়। স্থানীয়রা জানান, মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ গত দুদিন ধরে বন্ধ রয়েছে। ...
রোহিঙ্গা গণহত্যা: নিউইয়র্কে মিয়ানমার কনসুলেট ঘেরাও
দৈনিক দেশজনতা ডেস্ক: অবিলম্বে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিশ্বের কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার বর্ডার খুলে দেবার দাবিও আসে সমাবেশ থেকে। বৃহস্পতিবার (নিউইয়র্ক সময়) দুপুরে ম্যানহাটনে মিয়ানমার কন্সুলেটের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা এনা’র। বার্মা টাস্ক ফোর্স ইউএসএ আয়োজিত এই সমাবেশে ...
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী আর নাই
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সঞ্জীব চোধুরী আর নাই। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জানা যায়, তিনি গোপীবাগের নিজ বাসভবনের সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে আহত হন। পরে ...
চামড়া পাচার রোধে ঢাকার ১৩ পয়েন্টে চেক পোস্ট :ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: চামড়া পাচার রোধে ঢাকার ১৩ পয়েন্টে চেক পোস্ট থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শুক্রবার সকালে রাজধানীর আফতাব নগর গরুর হাট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, কোরবানির পর পশুর চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ীরা যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে কঠোর নজর দেবে পুলিশ। ঢাকার ১৩টি পয়েন্টে চামড়া পাচার রোধে কাজ করবে ...
আমিরাতে উৎসব আমেজে পালিত হচ্ছে ঈদুল আজহা
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (শুক্রবার) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে পালন করবে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির ...
সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত ৪০৯টি স্থানে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীর দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪০৯টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। দুই সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা আজ এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ঈদুল আজহার ২শ’ ২৯টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১শ’ ৮০টি জামাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর