২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫০

মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

মা রহিমা খাতুনকে (৫০) শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে টেনু মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। হবিগঞ্জের বাহুবলের শিমুলিয়া গ্রামে শুক্রবার (১৬ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ দাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহিমা খাতুন আনসার মিয়ার স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, টেনু মিয়া মাদকের টাকার জন্য তার মা রহিমা খাতুনকে বিভিন্ন সময় জ্বালাতন করতো। শুক্রবার রাত ৮টার দিকে আবারও নেশার টাকা চায় টেনু মিয়া। কিন্তু রহিমা খাতুন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে মাকে হত্যা করে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টেনু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ