২৭শে এপ্রিল, ২০২৬ ইং | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৩

সালমান খানকে স্বামী দাবি

বিনোদন ডেস্ক :

প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ থাকে না। আর তারকা যদি হন সালমান খান তাহলে তো কথাই নেই। এমনি এক নারী ভক্তের পাগলামির শিকার হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি একজন নারী সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। শুধু তাই নয়, সালমানকে নিজের স্বামী দাবিও করেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসে এক নারী। তখন বাড়ির মূল নিরাপত্তাকর্মীরা বিশ্রামে ছিলেন। ওই সময় যারা দায়িত্বে ছিলেন তারা নতুন হওয়ায় মেয়েটিকে ভেতরে প্রবেশ করতে দেন। এরপর মেয়েটি দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর সোজা ছাদে গিয়ে চিৎকার করতে থাকে, ‘সালমান খান আমার স্বামী।’ তারপর সে আত্মহত্যা করারও হুমকি দেয়।

পরবর্তী সময়ে দমকল বাহিনীকে খবর দেয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে নিশ্চিত করেছেন বান্দ্রা থানার সিনিয়র ইন্সপেক্টর পন্ডিত ঠাকরে। বর্তমানে রেস-থ্রি সিনেমার শুটিংয়ের জন্য আবু ধাবিতে অবস্থান করছেন সালমান। সেখানে সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন তিনি। এ ছাড়া সোনাক্ষী সিনহার সঙ্গে এ সিনেমার একটি আইটেম গানের দৃশ্যায়নও করা হবে সেখানে। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে রেস-থ্রি।

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ