২৫শে মে, ২০২৬ ইং | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

অভিজ্ঞতা ছাড়াই ল্যাবএইডে চাকরি

ল্যাবএইড গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রেজিস্ট্রার, সার্জারি পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

রেজিস্ট্রার, সার্জারি

যোগ্যতা

প্রার্থীকে এফসিপিএস (সার্জারি)/এমএস (সার্জারি)/এমআরসিএসে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

৭ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : বিডিজবস ডটকম

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ৮:৪৮ অপরাহ্ণ