২৯শে জুন, ২০২৬ ইং | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৬

বিদ্যা বালানের বেঙ্গল-কানেকশন

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী বিদ্যা বালানকে দেখে অনেকেই মনে করেন, যে তিনি বাঙালি। বিদ্যার দাবি, লোকের এই ধারনা তাকে আনন্দ দেয়। প্রসঙ্গত, বাংলা ছবি ‘ভালো থেকো’ দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন বিদ্যা বালান। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

২০০৩ সালে বলিউডের প্রথম ছবিতে অভিনয় করেন বিদ্যা। ছবির নাম ‘পরিনীতা’। সেখানেও একটি বঙ্গতনয়ার চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘তিন’ ছবিতেও তিনি বাঙালি নারীর চরিত্রে অভিনয় করেন।কিন্তু জানেন কি, কেন লোকে বিদ্যাকে বাঙালী মনে করে থাকেন.. বলিউডে যখন পা রেখেছিলেন বিদ্যা, সেই সময় তাকে বাঙালি চরিত্রে বেশ দারুণ লেগেছে। শুটিংয়ের জন্য কলকাতায় বারবার যেতে হয়েছিল। সেই সময় বিদ্যা জানিয়েছিলেন, বাংলা তার দ্বিতীয় ঘর। ‘পরিনীতা’-র পর ‘কাহানি’ ছবিতেও একজন বাঙালি অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেন, যিনি নিজের স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করে বদলা নেন।

বিদ্যা জানান, যখন তিনি কলকাতায় আসেন, তখন কখনই নিজের ঘরের অভাব অনুভব করেন না। এমনকী, ‘তিন’ ও ‘কাহানি-২’ শুটিংয়ের সময় কলকাতায় ছিলেন তিনি। ফলে, এসবের জন্যই বিদ্যা বালানকে বাঙালি হিসেবেই দেখেন তার অনুগামীরা।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ