১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২০

box

শুক্রবার কলকাতা যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে শুক্রবার কলকাতা যাচ্ছেন। এই সফরে তিনি শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা জানান। দুই প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন এবং ...

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফগানে গাড়ি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।  মঙ্গলবার দক্ষিণ আফগানের কান্দাহার শহরে নিরাপত্তাচৌকির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এসব তথ্য জানায়। কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, শহরের প্রধান মার্কেটের সামনে মেকানিকের দোকানের কাছে এ ঘটনা ঘটে। তিনি বলেন, যেহেতু মেকানিকসের দোকান ...

মাদকের মামলায় কারাগারে কৃষক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: মাদকের একটি মামলায় মুগদা থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান আসামি আখতারুজ্জামানকে হাজির করে কারাগারে আটক ...

জিসানের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণে রুল জারি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের পাশের খালে পড়ে জিসান (৫) নামের এক শিশুর প্রাণহানির ঘটনায় তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রাজউক, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট আট বিবাদীকে এ রুলের জবাব দিতে ...

এটিএন কমিউনিকেশনের ৫৮ লাখ টাকার শুল্ক ফাঁকি

নিজস্ব প্রতিবেদক: অভিনব পদ্ধতিতে ব্যাংকের কাগজ জালিয়াতির মাধ্যমে এটিএন কমিউনিকেশন নামে একটি মোবাইল আমদানিকারকের আমদানি ও শুল্ক খালাস করার অপকৌশল উদঘাটন করেছে শুল্ক মূল্যায়ন ও অডিটের একটি দল। ওই  প্রতিষ্ঠানটি ঢাকার পরিবাগের মোতালিব প্লাজায়। এটি মোবাইল ফোনের আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে নিবন্ধিত বলে জানা গেছে। জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি প্রায় ৫৮ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা ...

মৃত নবজাতকের লাশ ডাস্টবিনে ফেলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ!

চট্টগ্রাম প্রতিনিধি: এক নবজাতকের লাশ তার পরিবারকে বুঝিয়ে না দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরীর বেসরকারি ‘পিপলস হাসপাতাল’-এর বিরুদ্ধে। মঙ্গলবার (২২ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট হাসপাতালের এমডি সুভাস চন্দ্র সূত্রধর এ তথ্য স্বীকার করেছেন। তার ভাষ্য, ‘মৃত শিশুর একজন অভিভাবকের অনুমতি নিয়েই আমাদের একজন নার্স তাকে ডাস্টবিনে ফেলে দেন।’ ওই নবজাতকের মায়ের নাম আমিনা ...

গাজায় ইসরাইলের হামলা ইচ্ছাকৃত

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় ইসরাইলি নিরাপত্তার বেড়াসংলগ্ন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে হামলা করেছে। মঙ্গলবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান এজেন্সির প্রধান পিয়ের ক্রেনবিউল এ কথা বলেছেন। গাজা শহরে এক সংবাদ সম্মেলনে আহত বিক্ষোভকারীদের একজন কেরানবিহেল বক্তব্য রাখেন, তিনি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলার ব্যাপারে এটি জঘন্য বলে মন্তব্য করেছেন। কেরানবিহল বলেন, ইসরাইলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে প্রতিবাদকারীদের নিম্ন ...

প্রাথমিকে এক লাখ ৬৫ হাজার শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: প্রাইমারি শিক্ষার মানোন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়ে সরকার। আগামী পাঁচ বছরে এক লাখ ৬৫ হাজার শিক্ষক নিয়োগ ও পদায়ন করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রায় বিদ্যমান তিন লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। উন্নয়ন করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যবস্থা। এজন্য চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ...

বেকারত্ব সমাধানে ইউনূসের দারস্থ ইতালি

অনলাইন ডেস্ক: বেকারদের উদ্যোক্তায় পরিণত করার বিষয়ে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের তত্ত্বে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন  ইতালির পার্লামেন্টের নব নির্বাচিত স্পীকার রবার্টো ফিকো।বর্তমানেদেশটির তরুণ জনগোষ্ঠীর ৪০ শতাংশই এখন বেকার।বোঝাস্বরুপ বেকারত্বের এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই প্রফেসর মুহাম্মদ ইউনূসের দারস্থ হয়েছেন তিনি। আজ রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ...

টসে হেরে ব্যাটিংয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: ফাইনাল ম্যাচের টিকিট পাওয়ার লড়াইয়ে কোয়ালিফায়ার-১ ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম পর্বের চেন্নাইয়ের বিপক্ষে খেলা দুই ম্যাচের ১টিতেও জিততে পারেনি হায়দরাবাদ। কোয়ালিফায়ারের এই ম্যাচে চেন্নাইকে হারাতে পারলে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যাবে তারা। তবে এই ম্যাচের পরাজিত ...