নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইট দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বুধবার বেলা ১১টা দিকে ফ্লাইট দুটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে আবহাওয়া ঠিক হলে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান। তিনি ...
box
চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২৫ মে
নিজস্ব প্রতিবেদক: আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ’১৮। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮টি দল অংশ নিবে। মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সিইউডিএস কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক ইনজামামুল হোছাইন। ...
পরলোকে পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রোথ
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিখ্যাত লেখক, পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রোথ (৮৫) আর নেই। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটেনে একটি হাসপাতালে মারা যান তিনি। ফিলিপের এক বন্ধু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে ফিলিপ রোথ পরলোকে গেছেন। পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রোথ বেশ কয়েকটি উপন্যাসের জন্য সমাদৃত হয়ে থাকবেন। তার বিখ্যাত লেখা অ্যামেরিকান পাস্তোরাল, পোর্টনয়স’কমপ্লেইন্ট এবং গুডবাই কলাম্বাস। তার বেশিরভাগ ...
মাদক বিক্রি ও সেবন : রাজধানীতে গ্রেফতার ৭৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ মে) সকাল ৬টা থেকে বুধবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ডিএমপির কয়েকটি থানা ও মহানগর গোয়েন্দা (ডিবির) পুলিশের বিভিন্ন বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় আসামিদের ...
ইরানকে ধ্বংসই মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরান পরমাণু চুক্তি যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পরবর্তী পদক্ষেপ হিসেবে ‘প্লান বি’ সামনে এনে সোমবার ওয়াশিংটনে এক ভাষণে তিনি ‘নতুন পরমাণু চুক্তি’র জন্য ইরানকে ১২টি শর্ত বেঁধে দিয়ে এই হুশিয়ারি দেন। ৩০ মিনিটের ওই ভাষণে ‘প্লান সি’র কথাও বলেন পম্পেও। প্লান সি’র আওতায় রয়েছে, ...
নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: জেলার কেন্দুয়া উপজেলায় একটি হত্যা মামলার রায়ে ৪ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককেই ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের জেল প্রদান করা হয়। বুধবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- স্বপন, জুয়েল, রাজধর, এরশাদ। রাষ্ট্রপক্ষের ...
সৌদি যুবরাজের বেঁচে থাকা নিয়ে রহস্য কাটছে না
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মৃত্যুর গুজব নিয়ে চলা রহস্য কাটছে না। গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদে গোলাগুলির ঘটনায় যুবরাজ বিন সালমান নিহত হন বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানায় ইরান ও রাশিয়ার কয়েকটি গণমাধ্যম। যদিও ইসরাইলি পত্রিকা হারেত্জ ২৮ এপ্রিল একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা যুবরাজের ছবি প্রকাশ করে। জার্মানিতে নির্বাসিত এক সৌদি প্রিন্স বাদশাহ সালমান এবং ...
বগুড়ায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। বুধবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার এসআই মাসুদ। তিনি জানান, বগুড়া থেকে নন্দিগ্রামগামী লেগুনার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ...
ইসরাইলি যুদ্ধাপরাধীদের শাস্তি দিন: মালিকি
আন্তর্জাতিক ডেস্ক: আমাদের কাছে অপরাধের বিপুল সাক্ষ্যপ্রমাণ আছে। কাজেই আর দেরি না করে ইসরাইলি যুদ্ধাপরাধীদের শাস্তির মুখোমুখ করতে হবে। এভাবেই আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিকে ইসরাইলের বিচার বাস্তবায়নের আহ্বান জানালেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী হেগে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতু বেনসৌদার সঙ্গে ঘণ্টাব্যাপী এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর এএফপির। এ বৈঠকে ফিলিস্তিনের চলমান পরিস্থিতি তুলে ধরেন রিয়াদ আল ...
কিমের সঙ্গে সম্মেলন বিলম্বিত হতে পারে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক সম্মেলন না হওয়ার ‘যথেষ্ট সম্ভাবনা’ আছে। তিনি জানান, ওই সম্মেলন হতে হলে উত্তর কোরিয়াকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। না হলে ওই সম্মেলন ‘বিলম্বিত’ হতে পারে। ট্রাম্প অবশ্য জানাননি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মেলনের জন্য উত্তর কোরিয়াকে কী ধরনের শর্ত পূরণ করতে হবে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর