১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৯

box

রমজানেই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: আগামী বাজেটে এমপিওভুক্তির বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ায় আবারও রাজপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, দীর্ঘ ৮ বছর পর শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫-২০ বছর বিনা বেতনে ...

রুবেল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ার উলুয়াটি গ্রামের যুবক রুবেল মিয়া (২২) হত্যার তিন বছরের মাথায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাভোগের আদেশ দেয় আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দন্ডিতরা হচ্ছেন- একই এলাকার  স্বপন মিয়া (২২), এরশাদ মিয়া(২৮), ...

প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দেশকে মাদকমুক্ত করবোই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে জঙ্গি, মাদক ও জলদস্যু-বনদস্যুমুক্ত করতে হবে। আর এ প্রত্যয়ে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। অতি শিগগিরই সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যু মুক্ত ঘোষণা করা হবে।’ বুধবার ...

অবৈধ অভিবাসীদের বের করে দিবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী ও ‘দ্য লিগ’ দলের প্রধান মাত্তেও সালভিনির প্রস্তাবে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার প্রস্তাব গৃহীত হয়েছে।‘দ্য লিগ’ও ‘ফাইভ স্টার মুভমেন্ট’ দলের সঙ্গে জোট সরকার গঠনে একটি চুক্তি করেছে৷এই চুক্তিতে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে মার্চের প্রথম সপ্তাহে ইতালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ কিন্তু এখনও সরকার গঠন সম্ভব হয়নি৷ তবে সম্প্রতি ডানপন্থি ও পপুলিস্ট ঐ ...

অন্যায়ভাবে গুলি হলে প্রতিকারের সুযোগ থাকবে: এইচটি ইমাম

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে কাউকে অন্যায়ভাবে গুলি করা হলে তার স্বজনদের প্রতিকারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। গত ৪ মে থেকে মাদকের বিরুদ্ধে শুরু হওয়া সাড়াঁশি অভিযানে ৪০ জনেরও বেশি সন্দেহভাজন মাদক বিক্রেতা নিহতের ঘটনাটি নিয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন ইমাম। এই অভিযানে যারা নিহত হয়েছে, তাদের মধ্যে একজনও নিরপরাধ মানুষ নেই- এটা কীভাবে নিশ্চিত ...

চির নিদ্রায় শায়িত হল মুক্তামণি

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তামণির (১২) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় মুক্তামণির বাবা ইব্রাহিম গাজী, মা আসমা বেগম, বোন হীরামণি, দাদি সালেহা বেগমসহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। এর আগে সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে মৃত্যু হয় মুক্তামণির। বাদ জোহর ...

সার্বিক খরচ ছাড়াও নেওয়া যাবে ১ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক: হজের নির্ধারিত খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী অতিরিক্ত ১ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে নিয়ে যেতে পারবেন। বুধবার (২৩ মে) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত মুদ্রা বহনের জন্য বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিনিময় বিভাগ এ সার্কুলার জারি করে। একই সঙ্গে সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।। সার্কুলারে বলা ...

স্বর্ণ আমদানি নীতিমালা-২০১৮’ এর নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণ আমদানিতে বন্ড সুবিধা থাকছে। আমদানি করে দেশের ভেতর অলঙ্কার বানিয়ে তা বিদেশে রফতানি উন্মুক্ত করতে এ সুবিধা দেয়া হচ্ছে। এ ধরনের রফতানিকারকদের নগদ প্রণোদনাসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমিও বরাদ্দ দেয়া হবে। এ ছাড়া অলঙ্কার তৈরি করে যারা দেশের মানুষের কাছে বিক্রি করবে, তারাও আমদানি করা স্বর্ণ ব্যবহার করতে পারবে। বৈধ পথে ও আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানির এসব বিধান ...

কেএফসির জরিমানা লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: মাত্রাতিরিক্ত লাভ’ ‘জীবাণুযুক্ত’ পানি দিয়ে খাবার প্রস্তুত আর পোড়া তেলে খাবার ভাজার অপরাধে প্রসিদ্ধ খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠান কেএফসির ধানমন্ডি শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই রায় ঘোষণা করেন। অভিযানে ৩১ টাকায় কেনা মুরগির টুকরো সেটি ১৩৯ টাকায় ভোক্তাদের কাছে বিক্রির তথ্য পাওয়া গেছে। যদিও ...

চাঁপাইনবাবগঞ্জে হত্যার ঘটনায় চাচাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর শিরোটোলা গ্রামে দুবাই প্রবাসীর মেয়ে স্কুলছাত্রী শ্যামলী খাতুনকে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটকরা হলেন- নিহতের মামাতো ভাই টুটুল আলী (২২), নিহতের চাচা দুরুল (২৩), রশিকনগর উচুডিহির বিলায়েতের ছেলে মুকুল (২৭) ও বিনোদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগ (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর ৩টার দিকে মফিজুলের ছেলে ...